মধু মেলায় মোটরসাইকেল প্রবেশ করা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত-৫

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে সপ্তাহব্যাপী চলা মুধু মেলায় স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে সাতক্ষীরা সদর হাসাপাতলে রেফার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে। এ ঘটনার পর থেকেই মধু মেলায় আজ আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিগ্বিদিকে ছুটতে থাকে বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা।

স্থানীয় ও আহতরা জানায়, রোববার সন্ধায় চিংড়া গ্রামের মজিদ সানার ছেলে সোহেল মোটরসাইকেল নিয়ে মেলার মুল মাঠের দিকে প্রবেশ করছিলেন। এমন সময় চিংড়া রোডের মিজানুর রহমানের গ্যারেজের সামনে পৌছালে বাঁশের বেরিকেড দিয়ে সোহেলকে থামায় মিজানুরের লোকজন। সোহেলকে মোটরসাইকেল নিয়ে মেলার ভিতরে যেতে নিষেধ করেন। কিন্তু সোহেল কোনো ভাবেই তা শুনতে চাননা। অন্যদিকে, মোটরসাইকেল গ্যারেজের ইজারাদার মিজানের লোকজন কিছুতেই মোটরসাইকেল নিয়ে যেতে দেবে না বলে জানায়। এক পর্যায় সোহেলকে মারপিট করে । সোহেলও কয়েকজনকে ডাক দেয়। দুই গ্রুপের মধ্যে ধস্তাধস্তি হয়। সেসময় সোহেল আকরামসহ তার লোকজনকে ফোন দিয়ে বিষয়টি জানায়। তাৎক্ষনিক চিংড়া গ্রামের আবু সাইদ, সিরাজসহ আকরামের অনুসারী ২০ থেকে ২৫জন লোহার রড, বাঁশের লাঠি নিয়ে এসে এলাপাতাড়ি ভাবে মোটরসাইকেল গ্যারেজের ইজারাদার মিজানের লোকজনদের উপর হামলা চালায়। এসময় চিংড়া গ্রামের মমিন, তার ভাই আমিনুর, আব্দুর রউফ, আলিম দফাদার, হৃদয় জখম হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। তাদের মধ্যে মমিনের শারিরীক অবস্থা শঙ্কাজনক ছিলো বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এদিকে, সংঘর্ষের পর সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। মেলায় আগত দরর্শনার্থীরা মেলা না ঘুরেই তরিঘরি করে বাড়ি ফিরে যান। স্থানীয় অপর একটি সূত্র জানায়, সাগরদাঁড়ি ইউনিয়নের সভাপতি ও মধুমেলার ইজারাদার আকরাম হোসেনের একান্ত সহযোগী জুয়েলেরর আপন ছোট ভাই সোহেল।

 

মধুমেলার ইজারাদার ও সাগরদাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার সাথে মধু মেলার কোনো সম্পর্ক নেই। সোহেলের কাছে থাকা মোটরসাইকেলটি কি আপনার চানতে চাইলে তিনি বলেন, হ্যা। মেলা কমিটির বিভিন্ন কাজে ব্যবহৃত হয় ওই মোটরসাইকেল। এমনকি ওই মোটরসাইকেলে এ সংক্রান্ত একটি স্টিকারও লাগানো ছিলো। তারপরেও কেন তারা ওই মোটরসাইকেল প্রবেশে বাধা দিল কেনই বা এমনটি ঘটলো সে বিষয়ে নিয়ে খোজখবর নিচ্ছেন বলে জানান।

জানতে চাইলে কেশবপুর থানার ওসি মো: আনোয়ার হোসেন বলেন, নির্দিষ্ট সীমানার ওপাশে মোটরসাইকেল নেয়া নিষেধ ছিলো। কিন্তু সোহেল তা মানতে রাজি হয়নি। এ নিয়ে গোলোযোগের এক পর্যায়ে সোহেল লোকজন ডেকে এনে হামলা চালিয়েছে। এসময় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে হৃদয়কে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বিষয়টি নিয়ে অধিকতার তদন্ত চলছে বলে তিনি জানান।

বিষয়টি নিয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তার ফোনটা রিসিভ করেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *