শর্ত না মানায় যশোরে ৬২ মিলের লাইসেন্স স্থগিত
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: খাদ্য অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ হওয়া ৬২ রাইস মিল মালিকেরা সরকারি খাদ্য কদমে চাল দেননি। এর মধ্যে ১৬টি অটো রাইস মিল এবং ৪৬ টি রাইস মিল।
ফলে হলে এ বছরে সরকারি খাদ্য গুদাম গোলা প্রায় শূন্য রয়েছে। শর্ত ভঙ্গ করায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এসব মিল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ গ্রহণ করছে।
খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে জানা যায়, চলতি আমন মৌসুমে যশোরে সিদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ২৪৭ মেট্রিকটন। এরমধ্যে চুক্তি হয়েছে মাত্র সাত হাজার ৭৭৯.৯৪৫ মেট্রিকটন। এছাড়া, আতপ চালের লক্ষ্যমাত্রা ৮০১ মেট্রিকটন নির্ধারিত রয়েছে। এবার ৪৭ টাকা কেজি দরে চাল কিনছে সরকার। মিল মালিকদের বক্তব্য, বাজারে চালের দাম অনেক বেশি। এ কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকার ক্ষতিগ্রস্ত হওয়ায় শাস্তি হিসেবে স্থগিত করা হচ্ছে ৬২ রাইস মিলের লাইসেন্স। বন্ধ করা হচ্ছে বিদ্যুৎ সংযোগও। এ লক্ষ্যে বিদ্যুৎ বিভাগকে দেয়া হচ্ছে চিঠি।
জেলা প্রশাসকের সভাপতিত্বে মিল মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যশোরে ৬২ রাইস মিল মালিক আমন মৌসুমে চাল দেবেন না বলে চুক্তি করেননি। লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকার পরও চুক্তি না করা সংশ্লিষ্ট মিলাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ঊর্ধ্বমূল্যের সময়ে এসব মিল মালিক কেন চাল দিচ্ছেন না তা জানতে প্রথমে ব্যাখ্যা তলব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। ব্যাখ্যায় ৬২ মিল মালিকের কেউই সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাই, শাস্তি হিসেবে তাদের মিলের লাইসেন্স স্থগিত এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া চুক্তিবদ্ধ মিলারদের যারা এখনো পুরো চাল সরবরাহ করেননি তারা দ্রুত সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য আমন মৌসুমে যশোরে চুক্তিযোগ্য মিল রয়েছে ১৬৩ টি। এরমধ্যে ১০১ টি রাইস মিল চাল দেবে বলে চুক্তি করে। বাকি ৬২ টি রাইস মিল মালিক চাল দেবেন না বলে আগে থেকেই জানিয়ে দেন। যশোর জেলায় ১৬৩ চুক্তিযোগ্য রাইসমিলের মধ্যে সদর উপজেলায় ২৬, মণিরামপুরে ২৮, কেশবপুরে ৩৪, অভয়নগরে ৮, ঝিকরগাছায় ৯, শার্শায় ২৩, বাঘারপাড়ায় ৭ ও চৌগাছায় ২৮ টি রয়েছে। এরমধ্যে যেগুলো চুক্তি করেছে তা হচ্ছে, সদর উপজেলায় ১১, মণিরামপুরে ১৫, কেশবপুরে ২৬, অভয়নগরে ৮, ঝিকরগাছায় ৭, শার্শায় ১৮, বাঘারপাড়ায় ৫ ও চৌগাছায় ১৫ টি। চুক্তি না করার মধ্যে ১০ টি অটো এবং ৫২ টি হাস্কিং রাইসমিল রয়েছে। এসব মিলার শর্ত না মানায় বারবার তাদেরকে নোটিশ করা হয়। কিন্তু তাদের কাছ থেকে কোন প্রতি উত্তর পাওয়া যায়নি। তাদের অসহযোগিতার কারণে যশোরে চাল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে অটো মিল মালিকদের কারণে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। আর যারা চুক্তি করেছেন তারা বাজারে দাম বেশি থাকার অজুহাতে পুরো চাল সরবরাহ করেননি। যে ৬২ জন মিল মালিক চুক্তি করেননি তাদের কাছে ব্যাখ্যা চান জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান। কিন্তু তারা কোন সঠিক ব্যাখ্যা দিতে পারেনি।
আরো জানা যায়, ‘লাইসেন্স পাওয়া মিল মালিকরা সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং তদনুযায়ী চাল বা আটা সরবরাহ করতে বাধ্য থাকবে।’ ওইপত্রে আইন উদ্ধৃত করে বলা হয়, ‘আদেশপ্রাপ্ত হইয়া চুক্তি স্বাক্ষর না করিলে বা চুক্তি স্বাক্ষর করিয়া চাল বা আটা সরবরাহ না করিলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল এবং তিনি বা তারা আইনের ধারা ৬ এর অধীন দন্ডিত হবেন। সরকারি নির্দেশ বা সিদ্ধান্ত লঙ্ঘন করায় মিলের লাইসেন্স বাতিল এবং মিলকে কালো তালিকাভুক্তসহ করার বিধান রয়েছে।
যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান বলেন, খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সাথে মিল মালিকরা যে চুক্তি করেছিল,সেই চুক্তি মিলারা ভঙ্গ করেছে। বিষয়টি নিয়ে বারবার মিলাদদেরকে নোটিশ করা হয়েছে। কিন্তু তাদের কাছ থেকে কোন ধরনের প্রতি উত্তর পাওয়া যায়নি। এর ফলে‘জেলা প্রশাসকের সভাপতিত্বে শর্ত ভঙ্গকারী ৬২ রাইস মিল মালিকদের লাইসেন্স স্থগিত জন্য সুপারিশ করা হয়েছে। যারা নতুন করে চুক্তিবদ্ধ হয়েছে। অনেকেই কিছু চাল সরবরাহ করেছে। বাকি স্যার সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। চাল সরবরাহে তালবাহানা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।