চৌগাছা( যশোর)প্রতিনিধি: যশোরের চৌগাছায় ভূমিদস্যূদের অবৈধ দখল থেকে ৪৩ বিঘার একটি জলমহাল উদ্ধার করেছে উপজেলা ও ভূমি প্রশাসন।
ভূমিদস্যূরা এমনকি জলমহালটির শ্রেণি (জলমহাল থেকে ধানী) পরিবর্তন করে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছিল।
সোমবার (২০ই জানুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা এবং সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে এই জলমহাল অবৈধদখলমুক্ত করে লাল পতাকা এবং সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়।
উপজেলা ভূমি অফিস ও চৌগাছা সদর ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, চৌগাছা পৌরসভার চৌগাছা মৌজার জে.এল. নং-১১ এর এসএ খতিয়ান নং- ৪০০, ৪১০, ১২৭৩, ১৬৪৬, ১৮৫৩, ১১৪৮, ৩১৭০, ২৭৬, ২৪৮, ২৬০২, ২৭৪, ১৮৮, ১৫৯৩, ৯৮০, ২৪৬১, ২৫৫২ ও ৪৬৪ খতিয়ানের এসএ দাগ নং-২২৯৩। যা আরএস খতিয়ান ০১ এর ২৭টি আলাদা দাগে ১৪.১০০ একর জমি জলমহাল হিসেবে ছিলো। এই জলমহাল দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধির নেতৃত্বে জোর পূর্বক দখলে রেখে মাছ চাষ করা হতো। শুধু দখলই নয়, এই জলমহালের জমি স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যূরা ভূমি অফিসের অসাধূ কর্মচারীদের সহায়তায় রেকর্ড করে নেয়। একইসাথে জমির শ্রেণি পরিবর্তন করে ধানী জমি হিসেবে নিজেদের নামে রেকর্ড করে তারা। পরে বিষয়টি বুঝতে পেরে ভূমি অফিস রেকর্ড সংশোধন করে জলমহালে ফিরিয়ে নেয়ার জন্য মিসকেস করেন। এরপর অবৈধভাবে নিজেদের নামে দখলকারী ব্যক্তিরা দেওয়ানী মামলা করে। তবে মামলায় তারা আদালতে হেরে যায়। এরপরও অবৈধভাবে জলমহালটি দখলে রেখেছিল ওই ভূমিদস্যূরা। ৫আগস্টের পট পরিবর্তনের পর স্থানীয় জনসাধারণের তোপের মুখে অবৈধদখলদার ওই ভূমিদস্যূ চক্রটির এলকাছাড়া হয়ে যায়। এরপর স্থানীয়রা সেটিতে মাছ চাষ করতে থাকেন। এদিকে মিসকেস ও দেওয়ানী মামলা নিস্পতি হয়ে যাওয়ায় সহকারী কমিশনার (ভূমি) তাসমিন