তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: ক্ষমতায় বসার আগে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের পায়ে চুমু খাই। আর ক্ষমতায় বসেই সেই সব মানুষের কথা ভুলে যাই।
৫ই আগস্টের আগে দেশ ছিল একটি স্বৈরাশকের দূঃশাসন। সেই গোষ্ঠী একজন পিয়ন থেকে শুরু করে গোষ্ঠী প্রধান পর্যন্ত দুর্নীতি- অনিয়ম করে কোটি কোটি টাকা লুট করেছে। শুধু তাই নয়, এসব টাকা তারা বিদেশে পাচারও করেছে। ওই গোষ্টি বা দলটি যখনই বাংলাদেশের ক্ষমতায় বসেছে। তখনই দেশের মানুষের উপর প্রতিশোধ নিয়ে নিপীড়ন-নির্যাতন হত্যা চালিয়েছে। তারা অন্যায় অবিচার- দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাদের অনিয়ম-দুর্নীতি সীমা ছাড়িয়ে গিয়েছিল। যে কারণে গোষ্ঠীর শিকড় সহ পালাতে হয়েছে। সর্বশেষ বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মাঠে নামলে স্বৈরাচার সরকারের নির্দেশে এসব শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে নির্যাতন-নিপীড়ন ও গুলি চালিয়ে দুই হাজারের অধিক শিক্ষার্থীকে হত্যা করেছে।
শুক্রবার(২৬শে ডিসেম্বর) বেলা ১১ টায় যশোরে ঈদগাহ ময়দানে জামাতের কর্মী সম্মেলনে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই সরকারকে উৎখাতের জন্য যারা জীবন দিয়েছে তাদের মত যুবক যেন প্রতিদিন প্রতিটি ঘরে ঘরে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রকে উন্নয়নের জন্য একটা ভালো মন লাগে। কখনো যদি বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র গঠনের দায়িত্ব পায়, তাহলে রাষ্ট্রের সম্পদ সুষম ভাবে বন্টন করা হবে। কিন্তু বিগত বছরগুলোতে দেখা গেছে প্রভাবশালীরা রাষ্ট্রের সব সম্পদ কুকিগত করেছে। ব্যাংক গুলোকে কৌশলে ফোকলা করে ফেলেছে। কিন্তু সেই ফোকলা ব্যাংকগুলোকে বর্তমান অন্তবর্তী কালীন সরকার সেগুলোকে আস্তে আস্তে মেরামত করছে। সরকারের উপদেষ্টারা বাংলাদেশকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে পতিত স্বৈরাচার সরকারের সিন্ডিকেট গুলো এখনো ভাঙতে পারেনি। শুধুমাত্র সিন্ডিকেটগুলো হাত বদল হয়েছে। একজন চাঁদাবাজি করে পেট ভরে পালিয়েছে। আবার কেউ কেউ চাঁদাবাজি শুরু করেছে। কেউ এসে আবার চাঁদাবাজি করুক এটা আমরা চাই না। ১৭ বছর ধরে পতিত সরকার বিরোধী দল গুলোর অফিসগুলো তালাবদ্ধ করে রেখেছিল। এমনকি বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিলো। অথচ সেই দলই আজ নিষিদ্ধ হওয়ার অপেক্ষায় রয়েছে। আজকে যে যুবসমাজের রক্তের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি। মুক্তভাবে আজকের সমাবেশ করছি। আমরা যেন তাদের সেই রক্তের সাথে বেইমানি না করি। আমরা যেন বিশ্বাসঘাতকতা না করি। তারা যে লক্ষ্য বা বৈষম্যের জন্য জীবন দিয়েছে। তাদের সেই উদ্দেশ্য যেন আমরা সফল করতে পারি। বৈষম্যের, দুর্নীতির, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যেন আমরা রুখে দাঁড়াতে পারি। এ ধরনের কাজ যারা করবে তারা নিঃসন্দেহে ঘৃণিত ও নিন্দিত হবেন এবং বিতাড়িত হবেন বলে তিনি জানান।
তিনি আরো বলেন, পতিত সরকার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে শিক্ষা ব্যবস্থাকে। আজ লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে কিন্তু শিক্ষার গুণগত মন বাড়েনি। তাই আমরা যদি কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে সর্বপ্রথম আমরা এ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই। যেন একজন শিক্ষিত ব্যক্তি তার শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে চাকরি নিয়ে কর্মস্থলে প্রবেশ করতে পারে। গোষ্টিটি দেশটিকে তাদের পৈত্রিক সম্পদ মনে করত। তাদের অনুগতদের বাইরে তাদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করত না। এমনকি তাদের দেশে বাঁচার কোন অধিকারও দেওয়া হয়নি। আমরা এই দেশটাকে প্রথমে শিক্ষা দিয়ে গড়তে চাই। বাংলাদেশ জামাতে ইসলামী এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখে যে, রাষ্ট্রের সব মানুষই সমানভাবে অধিকার ভোগ করবে। কোন মানুষের মধ্যে ব্যবধান থাকবে না। কেউ গাছ তলায় আর কেউ বিশ তলায় বসবাস করবে। এটা হতে দেয়া হবে না। দেশের কোন বৈষম্য থাকতে দেওয়া হবে না। যার যতটুকু অবস্থান। সে অবস্থান বুঝে তাকে থাকতে হবে। কোন মানুষের অধিকারের জন্য হাহাকার করতে হবে না। বিচার বিভাগ তার নিজস্ব ইকতারে চলবে। বিচার বিভাগ কারো গোলামী করবে না। অপরাধের ধরন অনুযায়ী অপরাধের বিচার হবে। সেই বিচার বিভাগ করতে চাই। যে বিচার বিভাগ রাষ্ট্রের প্রেসিডেন্টকেও বিচারে আওতায় আনতে পারবেন। এখানে কোন সংখ্যালঘু বা সংখ্যাগুরু থাকবে না। সবাই রাষ্ট্রের নাগরিক। সবার জন্য সমান অধিকার থাকবে। ধর্ম বর্ণ নির্বিশেষে যুগ যুগ ধরে যেমনিভাবে বসবাস করে আসছি আগামীতেও সেভাবে বসবাস করবে দেশের মানুষ। মানুষের মানুষের কোন ভেদাভেদ থাকবে না।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর জেলা জামাতের আমির অধ্যাপক গোলাম রসুল।

এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ মোবারক হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান, ঢাকা দক্ষিণ মহানগরের সহ সভাপতি আব্দুল মান্নান, যশোরের পূর্বের জেলার ভারপ্রাপ্ত আমির আব্দুল আজিজ, জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, শহীদ আব্দুল্লার পিতা আব্দুল জব্বার, নড়াইলের জেলা আমির আতাউর রহমান বাচ্চু, চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন, ঝিনাইদহের জেলা আমির আলী আজম, ইসলামী সংগীত শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান,শিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শিবিরের পশ্চিমের সভাপতি আবদুলাল মামুন, শিবিরের শহর সভাপতি মোস্তফা কামাল,ইসলামী সংগীত শিল্পগোষ্ঠী তরঙ্গ, সম্মেলন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আব্দুল আল মামুন সহ জেলার বিভিন্ন থানার আমির। এছাড়া উপস্থিত ছিলেন যশোর নড়াইল ঝিনাইদাহ,সাতক্ষীরা খুলনার জামাতের কয়েক লক্ষ কর্মী সমর্থক।