বেনাপোল সীমান্তে তিনটি মৃত্যুদহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে ইছামতি নদীর পৃথক পৃথক স্থান থেকে একদিনেই তিন টি মৃত্যু দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এসব মৃতদেহের পিছনে কি কারণ তা এখনো পর্যন্ত জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী জানান, জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে ইছামতি নদী থেকে দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) এবং একই এলাকার মৃত ইউনুস মোড়লের ছেলে জাহাঙ্গীর কবির (৩৩)ও চৌগাছা উপজেলার শাহজাদপুর গ্রামের জামিনুরের ছেলে সাকিবুল ঢালীর (২০) মৃত দেহ উদ্ধার করা হয়েছে। সাকিবুল বেনাপোলের দিঘীরপাড় নানা জাবের আলীর বাড়িতে থেকে চোরাচালানী ব্যবসার সাথে জড়িত ছিল।

https://www.novanews24.com/wp-content/uploads/2024/12/IMG-20241218-WA0006.jpg

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে বেলা তিনটার মধ্যে সীমান্তের ইছমতি নদীর পাড় এলাকা থেকে এসব মৃত্যুদেহ উদ্ধার করে পুলিশ।

সীমান্তের সূত্রগুলো জানায়, উদ্ধার হওয়া মৃত্যু দেহ গুলো অধিকাংশই চোরাকারবারিদের। ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ তৎপরতা না থাকায় মাদক ও চোরাচালানের মত নানা অপরাধ বৃদ্ধি পায়। সীমান্ত পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতেও নির্যাতনে নিহত হয় এবং তাদের মৃতদেহ বিএসএফ ইছামতি নদীতে ভাসিয়ে দেয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, সকাল ১০ টা থেকে দুইটার মধ্যে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলিও নির্যাতন করে এদেরকে পিটিয়ে মারা হয়েছে। প্রতিটি মরদেহের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।

https://www.novanews24.com/wp-content/uploads/2024/12/IMG-20241218-WA0005.jpg

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, ভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে তিনটি মরদেহ পাওয়া গেছে। তাদের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কিভাবে তাদেরকে হত্যা করেছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

বিষয়টি নিয়ে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ গুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিটি মৃত দেহে একাধিক্ষত চিহ্ন রয়েছে। হাসপাতালে রিপোর্টের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *