মনিরামপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

। নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে জহিরুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে মনিরামপুর থানার পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

গতকাল সোমবার (১০ই ডিসেম্বর) রাতের কোন এক সময়ে জেলার মনিরামপুর উপজেলার  দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা দূর্বাডাঙ্গা-কোনাকোলা রাস্তার পাশে তাকে উপযুক্ত পরী কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তার মুখে, বুকে ও কাঁধে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যু দেহের পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে তার দোকানের কিছু পাইপ ও পড়ে থাকতে দেখা গেছে।

নিহত জহিরুল ইসলাম মনিরামপুর উপজেলার গোবিন্দপুর খানপুর গ্রামের খোরশেদ সানার ছেলে।

নিহাতের ভাই আরিফুল ইসলাম জানায়, প্রতিদিনের ন্যায় তার ভাই সোমবার সকালে মোটরসাইকেল যোগে মনিরামপুরের কোনাকোলা বাজারে নিজ পাইপের দোকানে যায়। এরপর গতকাল রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে জানতে পারি দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা দূর্বাডাঙ্গা-কোনাকোলা রাস্তার পাশে তাকে উপযুক্তপরি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে ধারণা করা হচ্ছে গতকাল রাতে বাড়িতে ফেরার সময় দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে তার মোটরসাইকেল রোধ করে তাকে নির্মমভাবে হত্যা করে ফেলে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা।

বিষয়টি নিয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আমিনূর মোহাম্মদ গাজীর মুঠোফোনে কয়েক দফায় সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *