নিরাপত্তাহীনতায় বেনাপোল-ঢাকার দূরপাল্লার পরিবহন বন্ধ, ভোগান্তিতে পাসপোর্ট যাত্রীরা

নিউজটি শেয়ার লাইক দিন

নিরাপত্তাহীনতায় বেনাপোল-ঢাকার দূরপাল্লার পরিবহন বন্ধ, ভোগান্তিতে পাসপোর্ট যাত্রীরা

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: গভীর রাতে ও ভোরবেলায় টার্মিনাল এলাকাগুলা চুরি ছিনতাইয়ের দৌড়ত্ব প্রায় সবখানে।

তবে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন কেন্দ্রে পাসপোর্ট যাত্রীকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির চক্ররা। গতকাল হঠাৎ করে বেনাপোল ইমিগ্রেশনের এলাকা থেকে দূরপাল্লার পরিবহন গুলো ইমিগ্রেশন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে বেনাপোল স্থানীয় টার্মিনালে পাঠিয়ে দেওয়ায় ভোগান্তিতে পড়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে বেনাপোলে মধ্যরাতে ও ভোররাতে আসা পাসপোর্ট যাত্রীরা। যাত্রীদের ভোগান্তির ও নিরাপত্তার বিষয়ে চিন্তা করে দূরপাল্লার পরিবহন বাস মালিকরা বেনাপোল ও ঢাকার দূরপাল্লার পরিবহন বাস বন্ধ রেখেছেন। এর ফলে ভোগান্তিতে পড়েছে ভারত থেকে আসা পাসওয়ার্ড যাত্রীরা।

গত সপ্তাহে বেনাপোলে যানজট নিরসনে যশোরের জেলা প্রশাসকের সাথে স্থানীয় সুধীসমাজ এবং পরিবহন কর্মকর্তাদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বেনাপোল চেকপোস্ট এবং বেনাপোল বাজার থেকে যে সব পরিমবহণ বাসগুলি বা লোকাল বাসগুলি বেনাপোল-যশোর-ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাশহরে ছেড়ে যায়।

সেই সব বাসগুলি এখন থেকে বেনাপোল বাজার থেকে চার কিলোমিটার দূরে পৌরবাস টার্মিনাল থেকে ছাড়তে হবে। ঢাকা থেকে রাতে ছেড়ে আসা পরিবহন বাসগুলোর যাত্রী ভোরে বেনাপোল চেকপোস্টে নামিয়ে দিয়ে সে বাসগুলি আবার টার্মিনালে চলে যাবে।

হঠাৎ করে শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পরিবহন বাসগুলির যাত্রীদের টার্মিনালে জোরপূর্বক নামিয়ে দেওয়ায় ওই যাত্রীগুলো হয়রানির শিকার হয়। কোন কিছু না জানিয়ে প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তের কারণে বেনাপোল বাস মালিক সমিতি সকল ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে।

অনক পাসপোর্ট যাত্রী অভিযোগ করে বলেন পার্শ্ববর্তী ভারতের পেট্রাপোলে যাত্রীদের সুবিধার্থে ইমিগ্রেশনের সাথেই নির্মাণ করা হয়েছে যাত্রী টার্মিনাল কিন্তু বাংলাদেশে বর্ডারে চালু টার্মিনাল বন্ধ করে দিয়ে ৪ কিলোমিটার দূরে অবস্থিত টার্মিনালে পাঠানো হচ্ছে যাত্রীদের।এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পাসপোর্টদের।
পাসপোর্ট যাত্রী মেহেদী হাসান জানান ঢাকা থেকে এসে বর্ডার থেকে ৪ কিলোমিটার দূরে পৌর টার্মিনালে বাস থেকে রাত ৩ টার সময় নামিয়ে দিয়েছে।পরে ২ ঘন্টা একটি চায়ের দোকানে বসে সকাল হওয়ার পর একটা ইজিবাইক নিয়ে বর্ডারে এসেছি।একজন পাসপোর্টধারী যাত্রীর নিকট থেকে বাংলাদেশ স্থলবন্দর পোর্ট ব্যবহারের জন্য টাকা নিয়ে থাকেন।তাহলে পোর্ট আমাদের কি সেবা দিলো।আমরা চাই চেকপোস্টে অবস্থিত স্থলবন্দর বাস টার্মিনাল থেকে বাস গুলো চালু হোক।

এ ব্যাপারে পরিবহন সমিতির সভাপতি বাবলুর রহমান বাবু জানান, কয়েকদিন আগে যশোর জেলা প্রশাসকের সাথে আমাদের এবং স্থানীয় সুধী সমাজের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে যানজটের কথা বলে সকল পরিবহন বাস গুলি চেকপোস্টের টার্মিনাল থেকে সরিয়ে নিয়ে বেনাপোল থেকে ৪ কিলোমিটার দূরে কাগজপুকুর টার্মিনাল নিয়ে যায় এবং গাড়ি সেখান থেকেই ছাড়ার নির্দেশনা দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা থেকে রাতে ছেড়ে আসা বাসগুলি যাত্রী গুলো বেনাপোল চেকপোস্টে নামিয়ে দিয়ে পৌর বাস টার্মিনালে কাগজপুকুর চলে যাচ্ছিল।দিনের ট্রিপ না থাকা বাসগুলি আমরা বেনাপোল চেকপোস্ট এবং বেনাপোল বাজার থেকে রাত আটটা থেকে সকাল আটটার মধ্যে ছাড়ছিলাম আর বাকি সারাদিন টার্মিনাল থেকেই গাড়ি ছাড়া হচ্ছিল ।
হঠাৎ করে শুক্রবার রাত তিনটার দিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসগুলো আসার পর সে সব বাসের যাত্রীদের জোরপূর্ব টার্মিনালে নামিয়ে দেয়। এ সময় যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগে এবং হয়রানি শিকার হয়। পরে সেই যাত্রীগুলো লোকাল বাসে করে চেকপোষ্টে পাঠান টার্মিনালের থাকা পৌর সভার লোকজন ।

বেনাপোলের দেশ ট্রাভেলসের কর্মকর্তা আতিকুজ্জামান সানি বলেন, আমরা বেনাপোলের কাগজপুকুর স্থানীয় টার্মিনালে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে মধ্যরাতে ও ভোররাতে পাসপোর্ট যাত্রীদের নিরাপত্তা জনিত কারণে আমরা আমাদের দূরপাল্লার এসি পরিবহন গুলো বেনাপোল ইমিগ্রেশন চত্বরে কাউন্টারের পৌঁছানোর কথা বলেছিলাম। কিন্তু প্রশাসন সেটা আমলে না নিয়ে মধ্যরাতে ও ভোররাতে কাগজপুকুরে স্থায়ী বাস টার্মিনালে নামিয়ে দেয়াতে যাত্রীরা নিরাপত্তা হীনতা ভুগছে। যে কারণে যাত্রীদের কথা মাথায় রেখে পরিবহন মালিক সমিতি বেনাপোলের সঙ্গে ঢাকার চলাচল বাস গুলো বন্ধ রেখেছে। এ বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত ঢাকার সঙ্গে বেনাপোলের সব ধরনের বাস বন্ধ থাকবে বলে তিনি জান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *