আশ্রয়ন প্রকল্পের ৬ ঘর বাগিয়েছেন আলতাব,লাগিয়েছেন তিনটিতে এসিও 

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু,যশোর, প্রতিবেদক: ভূমিহীন না হয়েও যশোরের মনিরামপুর উপজেলার ৮ নম্বর হরিহরনগর ইউনিয়নে মধুপুর আশ্রয়ন প্রকল্পের ৬ ছয়টি ঘর বাগিয়েছেন আলতাব হোসেন নামে এক ব্যক্তি। শুধু তাই নয় লাগিয়েছেন তিনটিতে এসি ও।  

রাজনৈতিক নেতাও হরিহরনগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শহিদুল ইসলামকে মোটা অংকের টাকা দিয়ে সাবেক স্বৈরাচার শেখ হাসিনার আশ্রয় প্রকল্পের ৬টি ঘর বাগিয়ে নিয়েছেন তিনি। ছয়টি ঘরের তিনটিতে লাগিয়েছেন এসিও। দু’টি ব্যবহার করছে তিনি তার দুই স্ত্রী নিয়ে। দু’টি ব্যবহার করছেন তার শালী চায়না বেগম। অপার দু’টি ব্যবহার করছেন তার ভাইপোর স্ত্রী শিউলী বেগম  আলতাফ হোসেনের এমন বিলাস বহুল জীবন ও কৌশল দেখে এলাকার লোক হতবাক।

স্থানীয় আব্দুর রাজ্জাক বলেন, হরিহরনগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম কর্মরত অবস্থায় আশ্রয় প্রকল্পও নামপত্তন বা নামজারীও সরকারী জমি বন্দবস্ত দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে। তার বাস্তব উদারহরণ আলতাব। সে ঘর প্রতি দুই লাখ টাকা দিয়ে এ আশ্রয় প্রকল্পের ৬টি ঘর বাগিয়ে নিয়েছেন। ছয়টি ঘরের তিনটিতে লাগিয়েছেন এসিও। শুধু তাই নয়, নায়েব শহিদুল ইসলাম হরিহরনগরে থাকাকালীন সময়ে নামপত্তন বা নামজারিতে লাখ লাখ টাকা কামায় করেছে। সে প্রতিটি নামজারি বাবদ ৫ থেকে ৮ হাজার টাকা আদায় করেছেন।

বিষয়টি নিয়ে মনিরামপুর হরিহরনগর ইউনিয়নের সাবেক ভূমি উপসহকারী কর্মকর্তা শহিদুল ইসলামের মুঠোফোনে সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি বলেন, তিন বছর আগেই ঘর দিয়েছি। তাই তাকে কয়টি ঘর দেওয়া হয়েছে সেটা আমার মনে নেই। ঘরে এসি লাগানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে গরিব ছিল। এখন ধনী হয়েছে। তাই এসি লাগিয়েছে। ভূমিহীন ব্যক্তি ছাড়া কেউ যদি ঘর পেয়ে থাকে তাহলে বর্তমানের উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সহকারী ভূমি কমিশনার সেগুলো বাতিল করতে পারবে। তাই এটি নিয়ে উৎবেগের কোন কিছু নেই বলে তিনি জানান।

হরিহরনগর ইউনিয়নের বর্তমান ভূমি উপসহকারী কর্মকর্তা নৈশীদ হাসান বলেন, আগের উপজেলা কর্মকর্তা,নায়েব শহিদুল ইসলামও চেয়ারম্যান জহিরুল মিলে এ কাজ করেছে। এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না বলে তিনি জানান।

এ বিষয়ে হরিহরনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলামের মুঠোফোনে সংযোগ জানতে চাইলে তিনি বলেন, ঘর বরাদ্দের বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। উপজেলা নির্বাহী কর্মকর্তাও নায়েব মিলে ঘর দেওয়ার বিষয়টি চুড়ান্ত করে। তাই বিষয়টি তারাই ভাল বলতে পারবে বলে তিনি জানন।

আশ্রয় প্রকল্পের ঘর হস্তন্তরে অনিয়মও এসি থাকার বিষয়ে জানতে চাইলে মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার নিয়াজ মাখদুম বলেন, আমি এখানে যোগদান করার আগেই আশ্রয় প্রকল্পের ঘর হস্তন্তর করা হয়েছে। তাই আমি বিষয়টি জানি না। তবে খোঁজ-খবর নিয়ে দেখছি। আশ্রয় প্রকল্পের ঘরে এসি লাগানোর বিষয়ে জানতে পেরেছি। তার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয় আলোচনা চলছে। এর পরেই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিয়ে মনিরামপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের মুঠোফোনে কয়েক দফায় সংযোগ দিলেও তিনি তার ফোনটি রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *