যশোরে যুবককে ছুরিকাঘাত করে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে  আসাদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। 

শনিবার (২ই নভেম্বর) বেলা ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে যশোর শহরের খড়কি এলাকার জহিরুল ইসলামের ছেলে। নিহত আসাদুল ইসলাম যশোর শহরের খড়কি দক্ষিণ পাড়ার জহুরুল ইসলামের ছেলে।

নিহতের ভাই সাগর জানান, আসাদুল বাসের হেলপার হিসেবে কাজ করেন। শনিবার সকালে তারা জানতে পারেন  ভোরে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ধর্মতলা এলাকায় রেললাইনের পাশে ফেলে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।  চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিহত যুবক একজন মটর শ্রমিক হলেও তিন এলাকার একটি চোর চক্রের সঙ্গে জড়িত ছিলো। এলাকায় তাদের অভ্যান্তরীন বিষয়ে গোলযোগের কারনে শনিবার সকাল ৬ টার দিকে যশোর আইয়শা আবিদ ফাউন্ডেশন এলাকায় তাকে ছুরিকাঘাত করে গরুত্বর জখম করে ফেলে রেখে পালিয়ে যায় দুবৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক বলেন, হাসপাতাল থেকে জানতে পেরেছি ছুরিকাঘাতে গরুত্বর জখম অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তা এখনো জানা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *