গাজীপুর প্রতিবেদক: ঢাকার গাজীপুরে স্মৃতি রানী সরকার (২৬) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুবৃত্তরা।
সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২ টার দিকে শ্রীপুরের বরমী বাজার কামার পট্টি এলাকায় নিমাই চন্দ্র সন্ন্যাসীর বসত বাড়িতে এ ঘটনা ঘটে।
সে ও্রই এলাকার কাব্য সরকারের স্ত্রী। সে জেলার বরমী ইউনিয়নের বরমী বাজার সংলগ্ন কামার পট্টি গ্রামে মামা নিমাই চন্দ্র বাড়ীতে বসবাস করতেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার ময়না তদান্তের জন্য গাজীপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কাব্য সরকারকে আটক করা হয়েছে।
শ্রীপুর উপজেলা হিন্দু কমিউনিটি সাধারণ সম্পাদক সুমন কর্মকার বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের এক যুবতীকে গলা কেটে হত্য করা হয়েছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ভোর ৫ টার দিকে বাসায় এসেছি। মর্মান্তিক এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি।
পুলিশ ও বরমী বাজার এলাকার লোকজন জানায়, সোমবার রাত পৌণে ১২ টার দিকে বরমী বাজার কামার পট্টি এলাকার নিমাই চন্দ্র সন্ন্যাসীর বসতবাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে
সন্ন্যাসীর ভাগনিকে আঘাত করে। এ সময় সে গুরুতর আহত হয়। বাড়ীর ও আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।