নিজস্ব প্রতিবেদক:যশোরে আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ খেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাউন্ডবক্সে থিম সং বাজানো হচ্ছিল। ওই সঙ্গীত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের কথিত উন্নয়নের ফিরিস্তি নিয়ে রচিত।
মূলত অন্তর্র্বতী সরকারকে বিব্রত করতে এমন ধরনের গান বাজানো হচ্ছিলো। পরে পুলিশ পাঁচজনকে আটক করে ৮ ঘন্টা যাবত থানাতে রাখেন। এর পর মুচলিকা নিয়ে তাদেরকে মুক্তি দেয় যশোর কোতয়ালী থানার পুলিশ। বিষয়টি চেয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্যকর তৈরি হয়েছে।
শুক্রবার (২৫ই অক্টোবর) বিকালে যশোর জিমনেশিয়াম থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার থিম সংয় এর সাথে তারা নাচানাচি করার সময়ে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন যশোর জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক বেগম অর্চনা বিশ্বাস, সাংস্কৃতিক সংগঠন শেকড়ের সাধারণ সম্পাদক রওশানা আরা রাসু, বাংলাদেশ সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগের সদস্য সচিব ইমরান হাসান টুটুল, বাংলাদেশ কারাতে ফেডারেশন যশোরের সভাপতি হুমায়ন কবির ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
আয়োজকরা জানান, শুক্রবার যশোর জিমনেশিয়ামে পঞ্চম আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজন করে কারাতে ফেডারেশন। সহযোগিতায় ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা জয়তী সোসাইটি। চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার টিম অংশগ্রহণ করেনে। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
যশোরের গুণকীর্তন করে রচিত ‘খেজুর গুড় আর ফুলের মেলা, নকশিকাঁথার যশোর জেলা’ শিরোনামের গানের তালে তালে নৃত্য পরিবেশন করে শিশুরা। ওই গানে যশোরের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে শেখ হাসিনা সফটওয়্যার পার্কের কথাও রয়েছে। সেই গানের নৃত্য পরিবেশন করায় ক্ষুব্ধ হন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। গান শেষে তিনি আয়োজক ও নৃত্য পরিবেশনকারী শিশুদের আটকের নির্দেশ দেন।
একপর্যায়ে আয়োজকরা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও জেলা প্রশাসক তার সিদ্ধান্তে অনড় থাকেন। পরে আয়োজকদের অনুরোধে সাংস্কৃতিক পর্বে অংশ নেওয়া শিশুদের ছেড়ে দেওয়ার নির্দেশনা দেন । ঘটনাস্থল থেকে শেকড়ের সাধারণ সম্পাদক রওশানা আরা রাসু, বাংলাদেশ কারাতে ফেডারেশন যশোরের সভাপতি হুমায়ন কবির ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে আটক করে পুলিশ। বাকি দুজন জয়তী সোসাইটি নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, বাংলাদেশ সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগের সদস্য সচিব ইমরান হাসান টুটুলকে ডেকে আনা হয়।
নাম প্রকাশ না করার শর্তে জিমনেসিয়াম এলাকার একাধিক ব্যক্তি জানান, এর সবাই আওমীগ সরকারের পৃষ্টপোশকতায় তৈরি। তাই তারা এখনো সাবেক প্রধানমন্ত্রীর গুণকির্তনে বাদ্যবাজনা করছে। এমনকি অন্তবর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার অপতৎতপরতার একটি অংশ বলে তারা জানান।
অর্চনা বিশ্বাস থানায় সাংবাদিকদের বলেন, আমার স্বেচ্ছাসেবী ও বেসরকারি উন্নয়ন সংস্থা জয়তী সোসাইটি পরিচালক। এ অনুষ্ঠানের স্পন্সর হিসেবে ছিল জয়তী সোসাইটি। অনুষ্ঠান কীভাবে হবে; কারা থাকবে; সেটা জানি না। আয়োজকরাই সব কিছু ঠিক করেছিল। তাই বিষয়টি তারাই ভাল বলতে পারবে বলে তিনি জানান।
রওশন আরা রাসু বলেন, আমি সাংস্কৃতিক কর্মী। শেকড় নামে আমার একটি সাংস্কৃতিক সংগঠন রয়েছে। আয়োজকরা জানিয়েছিল, উদ্বোধন পর্বে একটি সাংস্কৃতিক পর্ব থাকবে। সেখানে কয়েকটি নাচের পর্ব থাকবে। তাই আমার সংগঠনের কয়েকজন শিশুদের দিয়ে সেখানে নৃত্য পরিবেশন করি। যশোরের ব্র্যান্ডিং গান হিসাবে পরিচিত ‘খেজুর গুড়ের ফুলের মেলা, নকশির কাঁথার যশোর জেলা’ শিরোনামে গানটিতে নৃত্য পরিবেশন করে তারা। তবে সাবেক প্রধানমন্ত্রীর উন্নয়নের গান কিভাবে বাজলো তা তিনি জানেন না বলে জানান।
বিষয়টি নিয়ে যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তেমন গুরুত্বর অপরাধ নয়। তারা যশোরের ঐতিহ্যের গানের সাথে শেখ হাসিনা আইটি পার্ক নিয়ে গান গেয়েছে। এট দোষের কিছুই নেই। জেলা প্রশাসক বড় মাথার লোক। জানি না তিনি কি মনে করে তাদেরকে আটকের নির্দেশ দিয়েছেন। তবে বিষয়টি গুরুত্বর না হওয়ায় রাতে তাদেরকে একজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন,উদ্বোধনের শুরুতে আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ খেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাউন্ডবক্সে থিম সং বাজানো হচ্ছিল। সেই সাথে নাচের সঙ্গে সাউন্ডবক্সে থিম সং বাজানো হচ্ছিল। ওই সঙ্গীত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের কথিত উন্নয়নের ফিরিস্তি নিয়ে রচিত। এটা শুনেই আমি অবাক হলাম। যে সরকার ছাত্র-আন্দলোনের ফলে দেশ ছেড়ে পালিয়েছে। সেই সরকারের উন্নয়নের গান কিভাবে বাজে। তাই তাদের উদ্দেশ্য কি? সে বিষয়ে জানার জন্য পুলিশ নির্দেশ দিয়েছি।