স্টাফ রিপোর্টার: যশোরের ভৈরব নদ থেকে আব্দুস সামাদ(৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কৈখালী গ্রাম থেকে মরাদেহটি উদ্ধার করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। তার বাড়ি যশোর সাত মাইল এলাকায়।
স্থানীয়রা জানান, সকালে ভৈরব নদের ওই পাশ থেকে দুর্গন্ধ আসতে থাকে। পরবর্তীতে তারা পাড়ে যে দেখে আব্দুস সামাদ মরদেহ ভাসছে। তাৎক্ষণিক পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে এগিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল পাঠান।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মানসিক রোগী।। তবে এখনো পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে বলে তিনি জানান।
এ