ঢাকের তালে নেচে গেয়ে নির্বিঘ্নে যশোরের মন্দিরগুলোতে চলছে দুর্গোৎসব
তরিকুল ইসলাম মিঠু, যশোর, প্রতিবেদক: ঢাক ও নানা রকমের বাদ্যযন্ত্রের তালে তালে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় দুর্গা উৎসব শুরু হয়েছে।
কাশফুলের মায়া, শিউলির গন্ধ আর প্রভাতি শিশির—বাংলার এই শরৎসজ্জা তার সমস্ত রূপ-রস-গন্ধ-বর্ণ উজাড় করে দিয়ে আগমন ঘটে দেবী দুর্গার।
অষ্টমীর অঞ্জলি, আরতির নাচ, বোধন থেকে বিসর্জন প্রভৃতির অসাধারণত্ব গড়ে তোলে এক মধুর সামাজিক মিল বন্ধন।
এক-একটি এলাকার বাসিন্দারা যৌথভাবে দুর্গাপূজার আয়োজন শুরু করে। তা বারোয়ারি পূজা বা সর্বজনীন পূজা নামে পরিচিত। হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় দুর্গা উৎসব শুরু হয়েছে যশোরের সাত শতাধিকের বেশি মন্ডপে।
আজ হিন্দুধর্ম এবং হিন্দুত্ববাদ আর এক নয়। ধর্মান্ধতা ও ধার্মিকতা এক নয়। সাম্প্রদায়িক ভেদ-বিভেদ, রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে। পূজা হিন্দু সম্প্রদায়ের হলেও তাদের সুখ দুঃখ আনন্দের খোঁজখবর নিতে মন্দিরে মন্দিরেতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো।
দেশ থেকে স্বৈরাচারী শাসন উৎখাতের পর একটি মহল কিছু বিখ্যাত ঘটনা ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িকতা উস্কে দেয়ার চেষ্টা করেছেন। করেছেন হিন্দুধর্মাবলম্বীদের আতঙ্কিত ও সন্ত্রস্ত। এসব ভয় আতঙ্কে আতঙ্কিত না হয়ে নির্বিঘ্নে যশোরের পূজা মন্ডপ গুলোতে চলছে পূজা অর্চনা।
দুর্গতি নাশ করেন বলেই তিনি দুর্গা। তাই তাঁর আগমনে অশুভ শক্তির সৃষ্ট । এ ভয়াবহ সংকটমোচনের প্রার্থনা হোক ঘরে ঘরে ও মণ্ডপে। শারদোৎসবে ঢাকের তালে, আরতির নৃত্যে আর বাঁশির সুরে চলছে হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব।
যশোরের বিভিন্ন পূজা মন্ডপ গুলো ঘুরে দেখা যায়, প্রায় সব পূজা মন্ডপ গুলোতে দুর্গোৎসব মহা উৎসব রূপ নিয়েছে। ঢাক ও বাজনার তালে তালে ছোট ছেলেমেয়েরা উদ্দাম নাচে মাতিয়ে রেখেছে মন্দির চত্বর ।
তবে সাম্প্রতিক দুই দফা টানা বৃষ্টিপাতে যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার প্রায় শতাধিক গ্রামের হাজারো মানুষ জলাবদ্ধতার কারণে ওই এলাকাগুলোতে দূর্গা উৎসবে কিছুটা ভাটা পড়েছে। তাছাড়া জেলার প্রতিটি উপজেলায় মহা আনন্দে উদযাপিত হচ্ছে দুর্গোৎসব।
মহালয়ার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ১২ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব।
বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের চৌগাছার পূজা মন্ডপ গুলোতে গিয়ে দেখা যায়, ঠাকুর মশাই একদিকে প্রতিমাকে বিভিন্ন ফল ফুল দিয়ে পূজা অর্চনা করছে। অন্যদিকে ঢাকের তালে বাদ্য বাজনা বাজছে। সেই বাধ্য বাজনার তালে তালে ছোট ছোট শিশুরা আনন্দে নেচে গেয়ে উৎসব পালন করছে।
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম বলেন, চৌগাছা উপজেলা এবারে ৩৭টি মণ্ডলের দুর্গোৎসব চলছে। দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।
যশোর জেলা বিএনপির কমিটির সদস্য ও সাবেক চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাথে দুর্গোৎসব সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে। দুর্গা উৎসবের নিরাপত্তা দিতে বিএনপি’র ভলেন্টিয়ার টিম মূর্তি বিসর্জনের আগ পর্যন্ত মাঠে থাকবেন।
চৌগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পূজা মন্ডপ গুলোতে দায়িত্ব পালন করছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকরা আর ঘটনার সংবাদ পায়নি। পূজা উদযাপন কমিটির সদস্যরা আমাকে জানিয়েছে নির্বিঘ্নেই তারা মহা আনন্দের সঙ্গে দুর্বোৎসব পালন করছে।