বেনাপোলে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আলাউদ্দীন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে ৩২৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আলাউদ্দীন গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) জেলার পুটখালী এলাকায় আলাউদ্দিনের বাড়িতে চালিয়ে তাকে এ বিপুল পরিমাণের ফেনসিডিলসহ আটক করেন র্যাব-৬ এর সদস্যরা।
আলাউদ্দিন পুটখালী গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।

যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার ফ্লাঃ লেঃ মোঃ রাসেল জানান, আলাউদ্দিন বেনাপোল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। আজ রাতে গোপন সংবাদের মাধ্যমে তার বাড়িতে অভিযান চালিয়ে ৩২৪ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে