নিজস্ব প্রতিবেদক: দেশে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের।
এ খবর ছড়িয়ে পড়লে যশোর সহ আওয়ামী লীগের সংগঠনের দাগি অপরাধিরাও এসব অপরাধীদের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে নানা অপরাধের সাথে জড়িত থাকা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের লোকেরা ভারতে পালিয়ে যায়। এরপর ভারতীয় মিডিয়ার মুখোমুখি হয়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মিথ্যে বানোয়াট বিবৃতি দিচ্ছেন। আবার সে দেশে থাকতে না পেরে আবারও দেশে ফেরা শুরু করেছে। এসব অপরাধীরা দেশে ফেরার সময় আবার দিচ্ছে ভিন্ন ধরনের বক্তব্য। বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তৈরি হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, যশোরের ঝিকরগাছা থানার ছুটিপুর গ্রামের রঞ্জন কুমার দাস সরকার পতনের পরের দিন বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে পালিয়ে যান। ভারতে প্রবেশ করে ভারতীয় ইমিগ্রেশনে পুলিশ ও মিডিয়ার সামনে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বক্তব্য তুলে ধরেন। সেটি ভারতের সংবাদ মাধ্যম ফলোও করে প্রকাশ করেন।
একই ব্যক্তি গতকাল শনিবার ভারত থেকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশের প্রবেশ করে ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম তাকে জোর জবরদস্তি করে বিবৃতি নিয়েছে। বিষয়টি নিয়ে সীমান্ত চাঞ্চল্যকর তৈরি হয়েছে।

কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় মাসুম বিল্লাহ বলেন, দেশের অন্তবর্তীকালীন সরকার গঠন হওয়ার আগে দেশের ছাত্ররা আইন-শৃঙ্খলা রক্ষায় যথেষ্ট ভূমিকা রেখেছে। তবে কিছু দুষ্কৃতিকারীরা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়েছে। তাছাড়া আওয়ামী স্বৈরশাসকের আমলে সরকারের কাঁধ কাঁধ মিলিয়ে যারা নানা অপরাধে যুক্ত ছিল তারা ভারতে পালিয়ে গিয়ে ভারতের প্রশাসন ও মিডিয়ার সামনে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছেন। বিষয়টি আমরা দৃষ্টি রাখছি। যেই এ ধরনের অপরাধের সাথে যুক্ত থাকুক না কেন, আমরা ছাত্র জনতা নিয়ে সেগুলো প্রতিহত করব।