যশোরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীও স্বেচ্ছাসেবকদের মিলনমেলা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীও স্বেচ্ছাসেবকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতি ছিলেন যশোর কমিউনিটির ডা. মো: রাইয়ান হাসার

শনিবার (১০ই আগস্ট) যশোর মুজিব সড়কের চাই পাই কমিউনিটি সেন্টারে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

মিলন মেলায় যশোরের বিভিন্ন কলেজের থেকে আগত বৈষম্য বিরোধী শিক্ষার্থী ওস্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

এ সময়ে যশোর এম এম কলেজের প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ বলেন, আমাকে ছাত্রলীগের ক্যাডার বাহিনী ফেসবুক থেকে দুই মিনিটের ভিতরে বৈষম্য বিরোধী কনটেন্ট তুলে ফেলতে বলে। আমি কনটেন্ট মুছে না ফেলাই পরের দিন আমাকে তারা হেলমেট দিয়ে মাথায় আঘাত করে। আমার মাথায় দুই ইঞ্চি ফেটে যায়। তারপরও আমি এ আন্দোলন বন্ধ করিনি। আমাদের আন্দোলন আরো দুর্বার গতিতে বেগবান হয়। সর্বশেষ রংপুরে আবু সাঈদ শহীদ হওয়ার পরে শিক্ষার্থীরা শোককে শক্তিতে সঞ্চার করে আন্দোলনের গতি আরো বাড়িয়ে দেয়। একপর্যায়ে গত পাঁচ তারিখে আমরা খুনি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের থেকে স্বাধীনতা পেয়েছি। এখন আমরা মুক্ত। আমাদেরকে এখন আর কেউ মুখ চেপে ধরতে পারবে না। কেউ এখন আমাদেরকে লেখা বন্ধ করতে পারবে না। তাই সবার উচিত স্বাধীনতার পরে যারা স্বাধীনতাকে নস্যাৎ করতে চাইবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

মিলন মেলায় আরো উপস্থিত ছিলেন কোটা সংস্কার বিরোধী যশোর কমিউনিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, নির্বাহী পরিষদ সদস্য সনজিত চক্রবর্তী, দপ্তর সম্পাদক সাজিদ আহমেদ সান, প্রচার সম্পাদক ফাহাদ আল তাজিম, সদস্য গাজী সোহেল আরমান, জেসিনা মুর্শীদ প্রাপ্তিসহ কয়েকশত স্বেচ্ছাসেবী শিক্ষার্থী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *