যৌতুক না পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করে দিল স্বামী

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: তিন লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীর আনোয়ারা খাতুন (৩১) মাথার চুল কেটে ন্যাড়া করে দিল স্বামী তরিকুল ইসলাম (৩৭)ও তার মা  হাফিজা খাতুন।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী ১৮ই এপ্রিল  দুপুরে যশোর নারী নির্যাতন আদালতে নারী নির্যাতনের দায়ে মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের সিলিমপুর গ্রাম।

ভুক্তভোগী ওই নারীর এখন সিলিমপুরে পিতা জামশেদ আলীর বাড়িতে অবস্থান করছেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2024/07/IMG-20240730-WA0000.jpg

মামলা সূত্র থেকে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী তরিকুলের বড় ভাই তৌহিদুল ইসলাম ও মা হাফিজা খাতুনের  প্ররোচনায় ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী তরিকুল ইসলাম ও শাশুড়ি হাফিজা খাতুনের নেতৃত্বে আনোয়ারা কে প্রায় নির্যাতন করতো। এক পর্যায়ে ২৭শে জুন বেলা ১১ টার সময়ে আনোয়ারকে মারধর করে এবং ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে আনোয়ারাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপরে আনোয়ারা বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের তার বাবা জামশেদ মোল্লার বাড়িতে গিয়ে উঠেন। পাশাপাশি তিনি বিষয়টি নিষ্পত্তির জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হন। এক পর্যায়ে ১৬ই জুলাই ওই এলাকার নারী ইউপি সদস্যের মাধ্যমে নিষ্পত্তির জন্য স্বামী তরিকুল ইসলাম ও তার ভাই ও মা কে আনোয়ারার বাবার বাড়িতে আসতে বলেন। তারা একটি সাদা রংয়ের মাইক্রোবাস করে ঐদিন সকাল আটটার সময় আনারার বাবার বাড়িতে আসেন। এরপর সকাল সাড়ে আটটার দিকে তারা আনোয়ারা ও তার শিশু পুত্রকে নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর বিপুল ফারাজীর ইটের ভাটার পাশে মাইক্রোবাস রেখে  তারা আনোয়ারাকে মারধর শুরু করেন। এসময়ে স্বামীর বড় ভাই তৌহিদুল ইসলাম ও মা হাফিজা খাতুন আনোয়ারার মাথার চুল কাঁচি দিয়ে কেটে ফেলেন। এবং মাইক্রোবাস থেকে তাকে লাথি মেরে ফেলে দিয়ে চলে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি দুদিন চিকিৎসা নেন। এরপর কিছুটা সুস্থ হয়ে বাবার বাড়িতে যান। এরপর ১৮ই এপ্রিল তিনি যশোর নারী শিশু নির্যাতন আদালতে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিষয়টি নিয়ে তার স্বামী তরিকুল ইসলামের মুঠোফোনে বারবার সংযোগ দিয়ে তাকে পাওয়া যায় না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *