নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটি এখন চোরা চালানের নিরাপদ রুটে পরিণত হয়েছ। ভারত-বাংলাদেশের সোহার্দ বৃদ্ধিও দু’দেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত সুবিধার লক্ষ্যে ট্রেনটি টি ২০১৭ সালের ৯ই নভেম্বরে দু’দেশের মধ্যে যাত্রা শুরু করে।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের ১৭২ কিলোমিটারের মধ্যে যাতায়াত করেন এ ট্রেনটি। এর মধ্যে বাংলাদেশ সীমায় রয়েছে ৯৫ কিলোমিটার ও ভারতীয় সীমায় রয়েছে ৭৭ কিলোমিটার। এটিই ভারত-বাংলাদেশের সোহার্দ বৃদ্ধির দ্বিতীয় ট্রেনও বটে।
আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনের ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন। শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনে কেবিনের সিট ভাড়া ভ্রমণ করসহ ২ হাজার ২৫৫ টাকা ও চেয়ার কোচের ভাড়া ভ্রমণ করসহ ১ হাজার ৫৩৫ টাকা। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য ৫০ শতাংশ ছাড় প্রযোজ্য রয়েছে ।
‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটি প্রতি সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা থেকে যাত্রী নিয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে বেনাপোল স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময়। ইমিগ্রেশন কার্যক্রম শেষে সকাল ১০টা ৪৫ মিনিটে খুলনার উদ্দেশে রওনা দিয়ে পৌঁছানোর কথা ১২টা ৩০ মিনিটে। দুপুর দেড়টায় খুলনা থেকে যাত্রী নিয়ে বেনাপোলে পৌঁছানোর নির্ধারিত সময় বিকাল ৩টা ১৫ মিনিটে। বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বিকাল ৪টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়। ট্রেনটির যাত্রা শুরু হওয়ার কিছুদিনের মধ্যে ট্রেনটি চোরাচালানীদের দখলে চলে যায়। বিষয়টি নিয়ে বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ‘প্রতিদিনের বাংলাদেশ’ কয়েক দফায় সেই চোরাচালান নিয়ে ফলো করে সংবাদ প্রকাশ করেন। একপর্যায়ে দৃশ্যমান চোরাচালান কিছুটা বন্ধ হয়। এবং বেনাপোল রেলস্টেশনে কিছুটা সুশৃঙ্খলা ফেরে। তবে ট্রেনটি আবারও চোরাচালানদের নিরাপদ রুটে পরিণত হয়েছে। বিলাসবহুল ট্রেনটির ছাদের সিলিং ও এসির রুমের কেবিনের নাট-বল্ট খুলে তার ভিতরে মাদকসহ ভারত থেকে অবৈধ মালামাল বাংলাদেশি নিয়ে আসছে। এবং বাংলাদেশ থেকে ভারতে একই পন্থায় পাচার করা হচ্ছে মূল্যবান সোনাও সোনারবার, ডলার, হুন্ডির টাকাসহ বিভিন্ন ধরনের উপাদান। বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) সকালে ট্রেনটি কলকাতা থেকে বেনাপোল রেল স্টেশনে পৌঁছালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ট্রেনটির তল্লাশীর এক পর্যায়ে কয়েকটি এসি রুমের ক্যাবিনের সিলিং এর ছাদের ভিতরে মাদকদ্রব্য থাকার বিষয়টি নিশ্চিত হয়। এরপর স্টেশনের ক্যারেজ থেকে লোকজনও যন্ত্রপাতি নিয়ে সিলিং ও এসি খুলে তার ভিতর থেকে ভারতীয় মদ কসমেটিকসহ কমপক্ষে পাঁচ বস্তা ভারতীয় মালামাল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য উপস্থিত ছিলেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সদস্যরা এ সময়ে কাউকে আটক করতে সক্ষম হয়নি।
বিলাসবহুল ট্রেনের ছাদের সিলিং খুলে মাদকদ্রব্য নিয়ে আসার ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন
স্থানীয় গোপন সূত্রগুলো বলছে, সম্প্রতিতে সংবাদ মাধ্যম দফায় দফায় সংবাদ প্রকাশ করায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নড়ে চড়ে বসেছে। বেনাপোল ও খুলনার চিহ্নিত একটি চোরাচালানির চক্র এসব মালামাল পাচার করে থাকেন। এসব তথ্য অনেক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও আছে। তবে অজ্ঞাতেও কারণে তারা এসব ব্যবসায়ীদের মূল হোতাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেন না। সূত্রগুলো আরো বলছে এসব চক্রের কিছু সদস্যরা ট্রেন আসলেই ট্রেন স্টেশনে বিশেষ পরিচয়ে প্রশাসনের সঙ্গে মিলে মিশে থাকে। তাদেরকে কোন সময়ে কাস্টমস কর্মকর্তাদের সাথে, কিছু সময় ইমিগ্রেশন পুলিশের সাথে, বিজিবির সাথেও নিবিড় সম্পর্ক রাখতে দেখা যায়। তাদের অনেকেই সম্প্রতি সময়ে সোনারবার, ইয়াবা, গাঁজাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়তেও দেখা গেছে। সূত্রগুলো আরো বলছে এই ট্রেনটির মাধ্যমে প্রতিনিয়ত সোনা, ডলার, হুন্ডির টাকাসহ বিভিন্ন মূল্যবান উপাদান ভারতের পাচার হচ্ছে। বিনিময়ে ভারত থেকে আসছে ফেনসিডিল, ইয়াবা, মাদকদ্রব্য, বিভিন্ন নেশা জাতীয় পণ্য, কসমেটিক্স, শাড়ি কাপড়, থ্রি পিস সহ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য। যার অধিকাংশ নির্বিঘ্নে পাচার হচ্ছে খুলনা সহ সারাদেশে। যা ধরা পড়ছে সেটা একেবারেই নগণ্য।
বিলাস বহুল ট্রেনের ছাদের সিলিং ও এসির নাট বোল্ট খুলে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধারের বিষয়টি নিয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের টু-আইসি সেলিম খানের কাছে জানতে চাইলে তিনি, উদ্ধারের বিষয়টি ছোটখাটো বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পরে বলেন বিজিবি সর্বদা সজাগ আছে। যে কারণে আজকে চোরাচালানিদের কৌশল ব্যর্থ করা সম্ভব হয়েছে।