৯৫ আগ্নেয়াস্ত্র হাজার রাউন্ড গুলি গেল কোথায় ?

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: দুর্বার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন বাঁচাতে ৫ ই আগস্ট পালিয়ে যান সাবেক প্রধান মান্ত্রী শেখ হাসিনা।

এরপর দেশের ক্রান্তি কালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ের নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূইয়াসহ ১১জন উপদেষ্টাকে নিয়ে গঠিত হয় অন্তবর্তী কালীন সরকার। এ অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান বিশ্ববরণ্য নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস।

দায়িত্ব গ্রহণের পরই রাষ্ট্র পুনঃনির্মাণের মনোযোগের দেয়ার থেকে বেশি মনোযোগী হতে হয় ছদ্দবেশী আওয়ামী লীগ সরকারের বিভিন্ন গ্রুপের অস্থিশীলতা শান্ত করতে। এরপর দেশে স্থিতিশীলতা ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) যৌথ বাহিনী জরুরী মিটিং করে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানের সিদ্ধান্ত নেন। তবে যশোরে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর তৎপরতা না থাকায় জনগণে মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ২০০৯ সালের ৬ জানুয়ারী থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত যশোরে ৩৬৫ অস্ত্রের লাইসেন্স দেয়া হয়। অধিকাংশ অস্ত্রই আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা নিরাপত্তা ও ভয়-ভীতি প্রদর্শন এসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গ্রহণ করেছিলেন। এছাড়া ছাত্রলীগের সংগঠন ও বিভিন্ন আওয়ামী লীগের সংগঠন নিজ নিজ এলাকায় প্রভাব বিস্তারে দেশের বিভিন্ন সীমান্তের চোরাইঘাট দিয়ে দেশের লক্ষ লক্ষ অবৈধ অস্ত্র-গুলি, গোলাবারুদ  বিস্ফোরক উপাদান আওমী লীগ নেতা কর্মীরা সংগ্রহ করেরন ।

শেখ হাসিনা সরকারের পতনের পর বৈধ্যও অবৈধ্য এসব আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু যশোরে ৩৬৫টি অস্ত্রের মধ্যে ২৭০টি আগ্নেয়াস্ত্র থানা গুলোতে জমা দেয়া হয়েছে। বাকি ৯৫ টি অস্ত্রের  এখনো কোন হদিস নেই। হদিস নেই প্রায় ১ হাজার রাউন্ডের গুলিরও । এর ফলে সাধারণ মানুষের মাঝে আত্নক তৈরি হয়েছে। অনেকের ধারণা এসব অবৈধ্য আগ্নেয় অস্ত্রও গোলাবারুদ ব্যবহার করে অপরাধীরা অপরাধ ঘটাতে পারে।

যশোরের একাধিক সূত্রগুলো জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে আধিপত্য বিস্তার, বিরোধীদের দমন পিড়ন, শক্তি বৃদ্ধিতে সীমান্তের চোরাইঘাট দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করেছেন। এছাড়া যশোর বিভিন্ন লেদের গ্যারেজে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। এসব অবৈধ্য আগ্নেয় অস্ত্র তৈরির সময়ে মাঝেমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের হাতে  দু’ এজন  আটকও  হয়েছে।

তাদের মধ্যে উল্লেখযোগ্য,গত বছরে যশোর শহর ও শহরতলীতে আবিস্কৃত হওয়া ৪টি অবৈধ অস্ত্র কারখানা।  ২০২২ সালের ১৩ অক্টোবর রাতে যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি চৌকস টিম যশোর আর এন রোডের রাঙামাটি গ্যারেজ এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার খোঁজ পান। অস্ত্র তৈরির সরঞ্জামও তৈরি অস্ত্র  জব্দ করেন। নিউ বিসমিল্লাহ ইঞ্জিয়ারিংয়ের সাইনবোর্ডের অন্তরালে এ অস্ত্র তৈরি করা হচ্ছিল। এসময়ে আটক হয় যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে আব্দুল কুদ্দুস ও একই গ্রামের ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন এবং শহরের বেজপাড়া এলাকার এলাহী বক্সের ছেলে আজিজুল ইসলামকে।ওয়ার্কসপের ভেতর থেকে উদ্ধার হয় অস্ত্র ও তৈরির সরঞ্জামাদি। উদ্ধার হয় দু’টি দেশি তৈরি ওয়ান সুটার গান, যাতে ট্রিগার ও ফায়ার পিন সংযুক্ত হাতলসহ দৈঘ্য ৮ ইঞ্জি ২ সুতা, ৩ টি ৭.৬৫ পিস্তলের রিকয়েলিং স্প্রিং ও ব্যারেল সংযুক্ত স্লাইডার, যার প্রত্যেকটিতে খোদাই করে মেড ইন ইউপি ৭.৬৫ লেখা ছিলো। ৩টি ৭.৬৫ বডি ও ৩টি হাতল। ৮টি ৭.৬৫ পিস্তলের অসম্পূর্ণ ম্যাগজিন। ১টি গ্রান্ডিং মেশিন। পিস্তলের গ্রিপ তৈরির ফাইবার সাতটি। পিস্তলের সেপ্টি লক একটি, ৪টি পিস্তলের তৈরি চ্যানেল। ৭ টি স্প্রিং। ৩টি হেমার। ২টি ট্রিগার। ৯টি পেন্সিল পলিশ। ২৫টি অক্ষর খোদাই করা পাঞ্চ। ৭টি বড় স্প্রিং। ৫ রাউন্ড পিস্তলের গুলি ও ১টি ড্রিল মেশিন উদ্ধার করা হয়।

গত ২৩ অক্টোবর রাতে যশোরে চাঁচড়া ভাতুড়িয়া এলাকায় আরও একটি অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। অস্ত্রসহ ইকবাল হোসেন নামে এক কারিগরও আটক হয়। সে চাচঁড়া ভাতুড়িয়া দাড়িপাড়া গ্রামের বাসিন্দা। পূর্বপাড়া থেকে ইকবাল হোসেনকে একটি ওয়ান শুটারগানসহ আটক হয়। ওই সময়ে চাঁচড়ার মধ্যপাড়া মকছেদের পুকুরের পাশ থেকে মাটি খুঁড়ে আরও একটি ওয়ান শুটারগান উদ্ধার হয়। এরপর চাঁচড়া ভাতুড়িয়ার দাড়িপাড়ায় তার বাড়ির খাটের নিচ থেকে দু’টি ওয়ান শুটারগানের গ্রিপ, দু’টি স্টিলের পাত, একটি ব্যারেল, ৪টি পাইপ, একটি বড় ব্যারেল পাইপ, দুটি লোহার ট্রিগারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এই ইকবাল একজন প্রশিক্ষিত অস্ত্র কারিগর এবং সে কারখানা চালাতো।

এরপর গত বছরের ২৭ মার্চ রাতে যশোরের আলোচিত শংকরপুর এলাকায় সন্ধান মেলে আরো একটি অস্ত্র তৈরির কারখানা। এর ৫ মাস আগে শহরের রাঙ্গামাটি গ্যারেজ এলাকায় আবিস্কার হওয়া আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা ও আটক হওয়া কথিত ওই কারখানা মালিকের সূত্র ধরে সন্ধান মেলে এই নতুন কারখানার। উদ্ধার হয় রিভলবার, ৪ রাউন্ড গুলি ও বিপুল পরিমান অস্ত্র তৈরির সরঞ্জাম। আটক করা হয় অস্ত্র কারিগর ও কারখানা মালিক শাহাদত হোসেনকে (৪০)।এর আগে ৩ বছর আগে ২০১৯ সালে যশেরের ভাতুড়িয়ায় প্রথমে অবৈধ কারখানার সন্ধান পায় পুলিশ। এসময়ে ওই কারখানায় মোবাইলকোর্ট পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, পিস্তল তৈরির সরঞ্জামসহ সদর উপজেলার ভাতুড়িয়া দাড়িপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে অস্ত্র কারিগর কামরুল ইসলাম (৫০), কামরুলের স্ত্রী রাবেয়া সুলতানা (৩৫) ও ভাতুড়িয়া পশ্চিমপাড়া এলাকার নূর হোসেনের ছেলে আবুল বাশার (৪০) কে আটক করা হয়।

এ নিয়ে যশোর শহর ও শহরতলীতে ৪টি অবৈধ অস্ত্র তৈরির কারাখানার সন্ধান পান। আটকের আগের বিভিন্ন সময়ে ওই কারখানায় কারিগররা ওয়ার্ডার নিয়ে হয়তো বড় কোনো চালান কোন বিশেষ এলাকায় বা চক্রের কাছেও বিক্রি করেছে এমন ধারণা করে আসছিল পুলিশেরও। যশোরের ৪টি কারখানার অস্ত্র এখনও যশোরের বিভিন্ন বিতর্কিত ব্যক্তির কাছে থাকতে পারে এমন দাবি সচেতন নাগরিকের। তবে সেই সব অবৈধ্য অস্ত্র রয়েছে ধরা ছোয়ার বাইরে। তাই  চলমান অভিযান আরো জোরদার করার আহবান জানিয়েছেন তারা। যশোরসহ সারাদেশের আইন শৃঙ্খলা শান্ত রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সংশ্লিষ্ট সন্ত্রাসী আটকে বিকল্প নেই বলেও দাবি তাদের।

 

যশোর র‌্যাব-৬ কোম্পানী কমান্ডার  ফ্লাঃ লেঃ  মোঃ রাসেল বলেন, অস্ত্র জমা দেওয়ার সময় সীমা পার হয়েছে।  আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত আশানুর ফলাফল পাওয়া যায়নি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির বলেন, বৈধ আগ্নেয়াস্ত্রের সব তথ্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা হয়েছে। তাই অস্ত্রের বিষয় তিনি ভাল বলতে পারবেন।

বিষয়টি নিয়ে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানের বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অপারেশন) মাসুদ রানাও ক্যাপ্টেন নাবিল আহমেদ দায়িত্বে রয়েছেন। তাই এ পর্যন্ত কোন অস্ত্র উদ্ধার হয়েছে কিনা তারা ভালো বলতে পারবেন।

যশোর সেনাবাহিনীর মেজর (অপারেশন) মাসুদ রানার মুঠোফোনে সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি বলেন, যশোর পুলের হাটে যৌথবাহিনীর ক্যাম্পের দায়িত্বে আছেন ক্যাপটেন নাবিল আহমেদ। তাকে ফোন দিলে তিনি বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি জানান।

যশোর যৌথবাহিনীর ক্যাপটেন নাবিল আহম্মেদের মুঠোফোনে বার বার সংযোগ দিয়েও তাকে ফোনে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *