নিজস্ব প্রতিবেদক. যশোর:দীর্ঘ ১৯ বছর পর যশোরে প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ই অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে শহরের ঈদগাহ ময়দানে এ রুকন সম্মেলনের অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।
প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেন, সাড়ে ১৫বছরের গড়ে ওঠা জালিম স্বৈরশাসক ফ্যাসিস্ট সরকার কুন ফায়াকুনের মাধ্যমে বাংলাদেশ থেকে দিল্লি চলে গেছে। ৫ আগস্টের পর বাংলাদেশ জামায়াত ইসলামী, ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সেই সাড়ে সাতশত পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আহতদের চিকিৎসার দায়িত্ব সরকারের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলাম গ্রহণ করেছে। আন্দোলনে আহত-নিহত ও বন্যার্তদের পাশে দাঁড়ানোর কারণে আজ জাতি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে স্বপ্ন দেখতে শুরু করেছেন।

তিনি আরো বলেন, আগামীতে যদি আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখি তাহলে আমাদেরকে মদিনাতুল মনোয়ারার ঐ সময়ের মেধা, যোগ্যতা এবং পরিশ্রম আমাদের সামনে আনতে হবে। তাহলেই একটি সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়া সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মাওলানা আজিজুর রহমান, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাসসহ প্রমুখ।