১৫ বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছেন তাদের সবার বিচার হবে-হাসান আরিফ
তরিকুল ইসলাম মিঠু,যশোর, প্রতিবেদক: স্বৈরাচার সরকারে থেকে ১৫ বছর ধরে যারা ছাত্র-আন্দলোনসহ গুম-খুন নির্যাতন নিপীড়ন চালিয়েছেন তাদের সবার বিচার হবে। ইতিমধ্যে অনেকের বিচার শুরু হয়ে গেছে।
সোমবার দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে তিন মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শহীদ আব্দুল্লার। তার মাজার জিয়ারত করেন বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ হোসেন। কবর জিয়ারতের পর প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ কথা বলেন হাসান আরিফ।
গত ১৪ই নভেম্বর রাতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আব্দুল্লাহর মৃত্যু হয়। পরের দিন ১৫ নভেম্বর তার মৃতদেহ যশোরের বেনাপোল বড়আঁচড়া তার পারিবারিক কবরস্থানে তাকে সমাধিস্থত করা হয়।
হাসান আরিফ শহীদ আব্দুল্লার পরিবারকে সান্তনা দিয়ে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবদুল্লাহ দেশের গর্ব। আব্দুল্লাহর মত যারা নিজের জীবন দিয়ে আত্মত্যাগ করেছেন তারা বাংলাদেশের ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, আমি অন্তবর্তীনকালীন সরকারের উপদেষ্টা হিসাবে সকল শহীদদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি। তাদেরকে সার্বিকভাবে সহযোগীতা করা হচ্ছে। এ সরকার ছাত্র-আন্দলোনে যারা নিহতও আহত হয়েছেন তাদের চিকিৎসা ও অর্থনৈতিক সহযোগীতা করতে সব রকমের কাজ করে যাবে।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম,বন্দরের পরিচালক (ট্রাফিক) মোঃ মামুন কবীর তরকদার, যশোরের পুলিশ সুপার মো: জিয়াউদ্দিন আহম্মেদ, শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান,বেনাপোল ট্রান্সেপোর্ট এন্ড এজেন্সী মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি, উপজেলা স্থাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যুবদলের শার্শা উপজেলার আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া, যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পিসহ বৈষম্যবিরোধী ছাত্ররা উপস্থিত ছিলেন।
এর পর তিনি বেলা সাড়ে তিন টায় যশোর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে যশোরের সরকারী কর্মকর্তাও সুশীল সমাজের ব্যক্তি বর্গের সাথে অনিয়ম-দূনীতিসহ নানা সমস্য নিয়ে আলোচনা করেন। সন্ধা সাড়ে ৬টায় তিনি ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করেন।