১০ জেলায় হেলিকপ্টারে রোগী পরিবহন সেবা দেবে আদ্-দ্বীন

নিউজটি শেয়ার লাইক দিন

১০ জেলায় হেলিকপ্টারে রোগী পরিবহন সেবা দেবে আদ্-দ্বীন

স্টাফ রিপোর্টার: খুলনা বিভাগের ১০ জেলায় হেলিকপ্টারে বিনামূল্যে জরুরী রোগী পরিবহন সেবা চালু করলো আদ্-দ্বীন ফাউন্ডেশন।

১ মার্চ ২০২৫ শনিবার দুপুরে যশোর পুলেরহাটে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গনে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা মহানগরীর বয়রায় অবস্থিত আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হেলিপ্যাডে ইঊখখ BELL 505 ও R66 হেলিকপ্টার দুটি অবতরণ করবে। সেখান থেকে আদ্-দ্বীন হাসপাতালে জরুরী সেবা পাবেন দক্ষিণপশ্চিমাঞ্চলের অতি দরিদ্র রোগীরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে হেলিকপ্টার পরিবহন সেবার উদ্বোধন করলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভ‚ইয়া। উদ্বোধনকালে তিনি বলেন, এই অনন্য সেবা কার্যক্রমটি নতুন বাংলাদেশ বিনির্মানে অবদান রাখবে। আদ্-দ্বীনের এই সেবা কার্যক্রমটি দেখে দেশের বিত্তবানরা এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই কাজে বেবিচক সার্বিক সহযোগিতা অব্যহত রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
ইমপ্রেস এভিশেয়ন দ্বারা পরিচালিত আদ্-দ্বীন ফাউন্ডেশনের তত্ত¡াবধানে দরিদ্র ও অসহায় মানুষের জন্য জরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ‘‘হেলিকপ্টারযোগে বিনামূল্যে রোগী পরিবহণ সেবা বা (Free Patient Transportation Service by Helicopter)’’ পরিসেবা চালু করা হল।
উদ্বোধন উপলক্ষ্যে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য ইনাওগুরেশন সিরিমনি’র আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ, ঢাকা কাস্টমস হাউস কমিশনার মো: জাকির হোসেন, জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, আরআরএফ এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস ও যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনির্ভাসিটি হসপিটাল (এনএইচএস) এর পেডিয়েট্রিশিয়ান কনসালটেন্ট ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
আরও বক্তব্য রাখেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রæপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মোঃ আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতাল সমূহ ও নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ড. জামালুন্নেসা ও আকিজ অ্যাভিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর এবং আদ্-দ্বীন ফাউন্ডেশনের সদস্য মুয়াজ রাকিন।
সঞ্চালনা করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী শমন্তি শারমিন দোলা ও স্বরনিকা বিশ্বাস।
অনুষ্ঠানে বেবিচকের শীর্ষ কর্মকর্তা, আদ্-দ্বীন ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, শিক্ষক, নার্স, মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী, প্যারামেডিক এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়মত হাসপাতালে পৌছাতে না পারায় অনেক মানুষের জীবন বিপন্ন হয়। দরিদ্র মানুষকে তাই দ্রæত হাসপাতালে এনে তাদের জীবন রক্ষার এই উদ্যোগ বলে জানালেন আদ্-দ্বীন ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ড. জামালুন্নেসা ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো: ফজলুল হক।
পরে মেডিকেল কলেজ প্রাঙ্গনে নির্মিত হেলিপ্যাডে বেল ৫০৫ এর ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি। এসময় তিনি আকিজ এভিয়েশনের হেডিপ্যাড পরিদর্শন অতিথিবৃন্দ। প্রাথমিকভাবে খুলনা বিভাগের চিহ্নিত ৫৮৭ টি স্পটে হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *