স্বামী গলায় ফাঁস নিলেন ঢাকায়, স্ত্রী নিলেন যশোরে
নিজস্ব প্রতিবেদক: স্বামী মাসুদ রানা (২২) গতকাল রাতে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছেন ঢাকাতে। আর স্ত্রী মাসুদ রানার জলি আক্তার ঐশী(৩০) সোমবার সকালে যশোরে নিজের ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। একই সাথে দু’মৃত্যুর কারণে এলাকায় শোখের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, যশোর সদর উপজেলা লেবুতলা ইউনিয়নের বীর নারায়নপুর গ্রামে মৃত মাসুদ রানা ঢাকাতে একটি চাকুরী করতো। পাশে পাশি তিনি একজন টিকটকারও। টিকটকের মাধ্যমে তাদের দু’জনের পরিচয় হয়। পরিচয় থেকে একসময়ে পরিনয়। এরপর গত নভেম্বর ২০২৩ তারা দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহর কিছু দিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মাঝে বিভেদ তৈরি হয়। এক পর্যায়ে গতকাল রাতে স্ত্রীর ঐশীর সাতে রানার ফোনে ঝগড়াঝাটি হয়। মান-অভিমান করে শনিবার মধ্যরাতে মাসুদ ঢাকার বাসায় ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। উল্লেখ্য মাসুদ রানার সাথে বিবাহর আগে স্ত্রী জলি আক্তার ঐশির আরো এক জায়গায় বিবাহ হয়েছিলো। সেখানে তার একটি পুত্র সন্তানও রয়েছে। জলি আক্তার ঐশি ঘোপ সেন্ট্রাল রোড বেলতলা এলাকার মৃত মোস্তফা দেওয়ানের মেয়ে।
নিহতের চাচা হাসান বলেন, আমার ভাইপো জলি আক্তার ঐশীকে প্রেম করে বিয়ে করার পরে আমরা জানতে পারি তার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল। সেখানে তার তের-থেকে চৌদ্দ বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। তাছাড়া সে দীর্ঘ দিন ধরে সৌদিআরোবে ছিল। তার পরেও আমার ভাই ছেলে এবং বউমাকে মেনে নিয়েছি। কিন্তু বউমা আবার বিদেশে যেতে চাইলে বিষয়টি নিয়ে ছেলের সাথে ফোনে কথা কাটাকাটি হয়। এসব বিষয়ে অভিমান করে ছেলে গতকাল রাতে ঢাকার মিরপুরের বাসাতে আত্নহত্যা করেন। আমরা ঢাকায় বসে জানতে পারি বউমা বাড়ির আড়ায় ওড়না পেচিয়ে আত্ন হত্যা করেছে।
বিষয়টি নিয়ে যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে স্বামী-স্ত্রী দু’জনেই অভিমান করে আত্নহত্যা করেছে। তবে অন্য কোন কারণ আছে কি না তা জানার চেষ্টা চলছে। তাছাড়া জলিকে উদ্ধার করে ময়না তদান্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদান্তের রিপোর্ট পেলেই প্রকৃত তথ্য জানা যাবে বলে তিনি জানান।