সীমান্তে বিএসএফ জওয়ানকে আটক করল বিজিবি

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে বিএসএফ জওয়ানকে আটক করল বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামে এক বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে।

এদিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।

দিনাজপুর ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *