নিজস্ব প্রতিবেদক: সাবেক স্ত্রীর সঙ্গে খালুর পরকীয়ায় ক্ষিপ্ত হয়ে দুই চোখ তুলে ফেলেন ভাগ্নে সাদ্দাম হোসেন।ঘটনার দায়ে সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ই মার্চ) দিবাগত রাতে শহরের পালবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে শহরের বকচর করিম তেল পাম্প এলাকায় সাদ্দাম (৩২) তার খালু শহিদুল ইসলামের ওপর হামলা করে দুই চোখ উপড়ে ফেলেন।
শহিদুল ইসলাম (৬০) গুরুতর অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি বকচর করিম পাম্প কবরস্থান রোড এলাকার বাসিন্দা। সাদ্দাম (৩০) শহিদুল ইসলামের ভায়রাভাই শাহ জামালের ছেলে।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, দুই মাস আগে সাদ্দাম ও তার স্ত্রী পিয়ার সঙ্গে ডিভোর্স হয়। সেই স্ত্রীর সঙ্গে তার খালু শহিদুল পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম আঙ্গুল দিয়ে শহিদুলের দুই চোখ তুলে পালিয়ে যায়। এই ঘটনায় সঙ্গে অন্য কোন ঘটনা বা কেউ জড়িত আছে কিনা সেটা উদঘাটনে টেষ্টা চালাচ্ছে পুলিশ। আটক সাদ্দামের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার, যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভূঁইয়া প্রমুখ।