তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: অপরাধ মূলক কার্যক্রম রুখতে যশোর শহর জুড়ে স্থাপন করা হয় ৬২ টি ক্যামেরা। এসব ক্যামেরা স্থাপন করা হয় শহরের গুরুত্বপূর্ণ স্থানে।
ক্যামেরা স্থাপনের ফলে শহরে কিশোর গ্যাং, চুরি ছিনতাই, মাদক সহ নানা অপরাধ কিছুটা হলেও কমে। কিন্তু জুলাইয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন শুরু হলে শিক্ষার্থীদের উপরে নির্যাতন নিপীড়ন চালায় আওয়ামী লীগের সশস্ত্র সংগঠনগুলো ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসব নির্যাতন নিপীড়নের ভিডিও চিত্র শহর জুড়ে স্থাপন করা সিসি ক্যামেরায় ধারণের আশঙ্কায় ক্যামেরাগুলো নষ্ট করে ফেলে পুলিশ ও পতিত সরকারের সশস্ত্র সংগঠনগুলো। ফলে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতনের অধিকাংশই থেকে যায় ক্যামেরার অন্তরালে। যে সমস্ত সাংবাদিকরা সে সময়ে আন্দোলনরত শিক্ষার্থী নির্যাতনের ভিডিও ধারণ করেছিলেন সেগুলোও অজ্ঞাত কারণে জনসমক্ষে প্রকাশ করা হয়নি। শহরের নিরাপত্তা দিতে স্থাপিত সেই ৬২ ক্যামেরা মধ্যে এখন সচল আছে মাত্র ছয়টি। অর্থাৎ আজও পর্যন্ত শহরে নিরাপত্তার জন্য স্থাপিত সেই ৬২টি ক্যামেরার ৫৪টিই এখনো পর্যন্ত নষ্ট রয়েছে। ক্যামেরা গুলো নিয়ন্ত্রণ করতো যশোর পুলিশ সুপারের কার্যালয় । এসব ক্যামেরা বন্ধ থাকায় শহর জুড়ে অহরহ ঘটছে চুরি, ছিনতাই, হত্যা, ভ্রাম্যমান মাদক ব্যবসায়ীদের বিকি-কিনি সহ নানা ধরনের অপরাধ।
২০১৫ সালের অক্টোবর মাসে যশোর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়।
সেই সিদ্ধান্তের আলোকে ২০১৭-১৮ অর্থবছরে যশোর পৌরসভার মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ ৭৬টি পয়েন্টে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা হয়। ২০১৮ সালে পর্যায়ক্রমে ২১০টি সিসি ক্যামেরা বসানো হয়।
২০১৯ সাল পর্যন্ত এ ক্যামেরাগুলো সচল ছিল। নিম্নমানের ক্যামেরা স্থাপন ও পৌরসভার অবহেলার কারণে কিছু সংখ্যক সিসি ক্যামেরা অকেজো হয়ে পড়ে। জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্যামেরাগুলো সচল করার তাগিদ দেন। ২০২৩ সালে শেষেব দিকে ৬লাখ ৩২ হাজার টাকা দিয়ে যশোর শহরে বিভিন্ন মোড়ে আবারো ৬২টি ক্যামেরা পূর্ণস্থাপন করা হয়। এসব ক্যামেরা মনিটারিং করা হতো যশোর পুলিশ সুপারের নতুন ভবনের কার্যালয় থেকে। তবে জুলাইয়ের শিক্ষার্থী আন্দোলন বেগবান হলে এসব ক্যামেরা অধিকাংশই নানা কৌশলে অকেজো করে ফেলা হয়।
যশোর পৌরসভার ক্যামেরা রক্ষণাবেক্ষণ কাজে নিযোজিত প্রতিষ্ঠান মার্কস ট্রেডার্সের প্রোপাইটর মেহেদী হাসান জানান, গত বছবের ৫ আগস্ট পর্যস্ত সব ক্যামেরাই সচল ছিল । রক্ষণাবেক্ষণ না না করায় ক্যামেরাগুলো বিকেল হয়ে পড়ে আছে। তিনি যুক্ত করে বলেন, দড়ার্টানা, গাড়িখানা, চারখাম্বার মোড়, কোর্টের মোড়ে অধিকাংশ ক্যামেরাই চুরি হয়ে গেছে । চৌবাস্তায় ক্যামেরাগুলো আছে, কিন্ত সেগুলোর তার (ক্যাবল) নেই। তবে. সার্কিট হাউজ মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ আরও কযেকটি স্থানে ক্যামেরাগুলো সচল রষেছে । তবে, নিম্নমানের পণ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান ভালো মানের ক্যামেরায় স্থাপন করেছে। তবে রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো নষ্ট হয়েছে। তাছাড়া বৈষম্য বিরোধী আন্দোলন রুখতেও এগুলো নষ্ট করা হয়েছে বলে তিনি জানান।
যশোর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সাইফুজ্জামান তুহিন বলেন, যশোর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে নির্দেশ পেলে পরবর্তীতে ক্যামেরা গুলো পূর্ণ স্থাপনের জন্য কাজ করা হবে।
যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুব রহমান খান বলেন, জুলাইয়ের আগে শহরের ক্যামেরাগুলো ভালো ছিল। পুলিশ ও পতিত সরকারের সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের নির্যাতন নিপীড়নের ভিডিও চিত্র যেন কোন কিছুতে ধারণা না থাকে সে জন্যই ক্যামেরাগুলো নষ্ট করে ফেলা হয়েছে। এসব ক্যামেরা নষ্ট কারণে শহরজুড়ে চুরি ছিনতাই ডাকাতি হত্যা ও মাদক ব্যবসার মতো অপরাধ বেড়ে চলেছে। ক্যামেরা গুলো অতিসত্বর পূর্ণস্থাপনের দাবি করেন এ ব্যবসায়ী।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান বলেন, ক্যামেরাগুলো আন্দোলনের শুরুতে পরিকল্পিতভাবে অকেজো করা হয়েছে। আন্দোলনে দমন নিপীড়ন ভিডিও ফুটেজ যেন না থাকে। ক্যামেরাগুলোর এখনো সচল না হওয়ায় শহরে অপরাধ বেড়েছে। তাই এগুলো দ্রুত সচলের জোর দাবি জানিয়েছেন। তাছাড়া আন্দোলনরত শিক্ষার্থী দমন নিপীড়ন-নির্যাতনে যেসব পুলিশের সদস্য জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি।
বিষয়টি নিয়ে যশোর পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে, তিনি বলেন, আমি আসার পর থেকে দেখছি ক্যামেরাগুলো বিকল আছে। আমি ব্যস্ত থাকার কারণে এ বিষয়ে খোঁজখবর নিতে পারেনি। আজই ক্যামেরার বিষয়ে খোঁজখবর নেয়া হবে। কোন স্টাফের এ বিষয়ে অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।