লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামের বাউরা আলাউদ্দিন নগর এলাকায় ট্রেনে কাটা পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাউরা আলাউদ্দিন নগর ফারি স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে আলাউদ্দিন নগর স্টেশন এলাকার অদূরে রেললাইনের উপর বসে মজুরির টাকা ভাগাভাগি ও গল্প গুজব করছিলেন। পাশে ধান মাড়াইয়ের মেশিনের শব্দের কারনে ট্রেন আসার শব্দ শুনতে পাইনি তারা। এসময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা শান্তাহারগামী করতোয়া এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। তারা সবাই একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাটগ্রাম স্টেশন মাস্টার নুর আলম ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে বলে শুনেছি। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে লালমনিরহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আল মোমেন বলেন, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে রেল লাইনে কাটা পরে চারজনের মৃত্যু হয়েছে। তারা কি কারনে লাইনের উপরর ছিলো তা তদন্ত করে বলা যাবে। আমরা তদন্ত করর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *