বিশেষ প্রতিনিধি॥ পবিত্র মাহে রমজানে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার(২০শে ফেব্রুয়ারি) যশোর সার্কিট হাউসে জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকোর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বৃক্ততায় তিনি এ নির্দেশ দেন।
এ সময় তিনি বলেন, অগ্রাধিকার তালিকার ভিত্তিতে ইফতার, তারাবি ও সেহরিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীদের প্রধান কাজ।
একই সাথে আগামী বোরো মৌসুমে কৃষক যেন কোন ভাবেই ক্ষতি গ্রস্থ না হয় তার জন্য প্রস্তুতির নির্দেশ দেন তিনি। অতীতের চেয়েও মানুষ যেন ভালো কিছু অনুভব করে সেটি নিশ্চিত করতে হবে। জনগনের পক্ষ থেকে প্রশ্ন কিংবা অভিযোগ যত কম উত্থাপিত হবে তত আমাদের জন্য মঙ্গল।
তিনি আরও বলেন, বর্তমান সরকার পবিত্র মাহের রমজানে সরকার তিনটি বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। একটি দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা । নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পবিত্র মাহে রজমান শুরু হয়েছে সেই সাথে ইরিগেশন চাপ রয়েছে। তারপরও ইফতার, তারাবি এবং সেহরিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদিও বিদ্যুতের ঘাটতি রয়েছে। এমতাবস্থায় কিভাবে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুতের ঘাটতি নিরসণ করা যায় আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি বিশ^াস করি সকলেই দেশকে ভালোবাসি। সবাই দেশের উন্নয়নের ভূমিকা রাখতে চাই। বিগত দেড় দশক যে ভাবে পরিচালিত হয়েছে সেভাবে পরিচালিত হবার কথা ছিল না। দেশের মানুষ ইতিবাচক পরিবর্তন চেয়েছে বলেই তো এত রক্তপাত দীর্ঘ শ^াস। আমরা সেই জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে চাই ।
ফ্যাসিস্টের রেজিং এবং অর্ন্তবর্তীকালীন সরকারের সময় পার করে দেশ পরিচালনায় এখন নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের কাছে জনগণের আশা আকাঙ্খা অনেক তীব্র। আমরা নির্বাচিত সরকার জনগণ প্রতিনিয়ত তাদেও সুবিধা অসুবিধার কথা আমাদের কাছে বলবে। সরকার যখন জনগনের ভোটে নির্বাচিত হয়। তখন সেই সরকারের কাছে জনগণ তাদের সমস্যার কথা বলতে চায় এবং সমস্যা সমাধান খুঁজতে চায়। বিদ্যুতের সকল পাওয়ার গ্রিডের উন্নয়নের করে কোয়ালিটি সম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চাই। এমন একটা অবকাঠামো তৈরি করতে চাই যাতে করে এই মানুষ দীর্ঘ মেয়াদে তার সুবিধা ভোগ করতে পারে। সমগ্র বাংলাদেশকে লুপ আপটার করার পাশাপাশি এই এলাকার সন্তান হিসেবে এলকার মানুষের দাবি এবং প্রত্যাশার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা আমার নৈতিক দায়িত্ব। আমাদের সম্পদেরর সীমাবদ্ধার মধ্য থেকে জনগণের কাজ গুলো করতে চাই।
তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের কাছে সামাজিক চুক্তি ছিল। জনগণ বিএনপিকে নির্বাচিত করেছে বিএনপির ইশতেহার এখন রাষ্ট্রীয় চুক্তিতে পরিণত হয়েছে। জগণের দেওয়া ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই। আমরা ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে অনেক গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছেন। এখানে ব্যর্থতার প্রদর্শন কোন সুযোগ নেই । সফল হতেই হবে। তার জন্য বিদুৎ বিভাগের কাছে সর্বাত্মক সহযোগিতা চাই। তার জন্য নিয়ত ঠিক রেখে কাজ করতে চাই। উদ্যোগ টা যদি সঠিক হয় তাহলে জনগণও আমাদের কাজে সহযোগিতা করবে । ইরি মৌসুমে সেচটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কৃষক ক্ষতিগ্রস্থ হলে অর্থনীতি ধাক্কা খাবে। অতীতের মতো যেন বিদ্যুৎ বিভাগ নিয়ে মানুষের অভিযোগ না থাকে সে ব্যাপারের নজর দারি করার জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিরুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা আবু সাইদ।