রমজানের পবিত্রতা রক্ষার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের উদ্যোগে বিক্ষোভ-মিছিল

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার : রমজানের পবিত্রতা রক্ষার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করা হয়েছে। বিক্ষোভ মিছিলের আগে সমাবেশ থেকে রমজানে নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে  বক্তব্য দেন জামাত নেতারা।

শুক্রবার (২৮ই ফেব্রুয়ারি) বিকালে যশোর দড়াটানা ভৈরব চত্তরে শহর জামায়াতে ইসলামির আয়োজনে এ সমাবেশ হয়। সমাবেশে শহর জামায়াতে ইসলামির

আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, দিন দিন কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিগেটের কারণে নিত্তপন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে । এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং সংশ্লিষ্ট সকলকে রমজানের পবিত্রতা রক্ষায় এগিয়ে আসার আহবান করছি।
আরো বক্তব্য দেন, সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস এবং জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা।
সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, সদর উপজেলা আমীর অধ্যাপক আশরাফ আলী, শহর নায়েবে আমীর মাওলানা ইসমাইল হোসাইন ও এ্যাড. আব্দুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাস স্টান্ডে হয়ে শেষ হয়।সমাবেশ পরিচালনা করেন শহর শাখা সেক্রেটারি ইমরান হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *