যুদ্ধ বিরতির প্রস্তাবে সম্মত না হলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, শর্তে অটল ইরান

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: প্রস্তাবে রাজি না হলে ইরানে আরও বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এমন হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। তবে নিজেদের দেয়া শর্তে এখনও অটল তেহরান।

ওয়াশিংটন-তেহরান আলোচনা চলছে– যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে আবারও প্রত্যাখ্যান করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কিন্তু এখনও সরাসরি কোনো আলোচনা হয়নি।

যুক্তরাষ্ট্রের দেয়া ১৫ দফা পরিকল্পনাকে ‘অযৌক্তিক’ বিবেচনা করছে তেহরান। একাধিক কর্মকর্তার বরাতে এমন তথ্যও জানিয়েছে কয়েকটি গণমাধ্যম।

এতে নিষেধাজ্ঞা শিথিল, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদারকি, ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের গ্যারান্টি, ক্ষতিপূরণ আর হরমুজের নিয়ন্ত্রণের শর্তে ছাড় দিতে রাজি নয় তেহরান।

অন্যদিকে হোয়াইট হাউস বলছে, ভুল হিসেব নিকেশের মাশুল দিতে হবে ইরানকে। তাদের প্রস্তাবে রাজি না হলে আরও বড় হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *