যশোর পৌরসভার টিসিবির ১৯০৮টি কার্ড বাতিল 

নিউজটি শেয়ার লাইক দিন

বিশেষ প্রতিবেদক: যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডের টিসিবির ১৯০৮টি কার্ড বাতিল করা হয়েছে। সাবেক পতিত সরকারের আমলে স্বজন প্রীতি ও অনিয়মের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের এসব ভর্তুকি পণ্যের কার্ড ধনীদের মধ্যে বিতরণ করায় এসব কার্ড বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, যশোর পৌরসভার নয়টি ওয়ার্ডের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ১২ হাজার ৩৫৬ টি রয়েছে। এসব কার্ডের মধ্যে ১০ হাজার ৪৪৮ টি কার্ড প্রদান করা হয়েছে। ১ হাজার ৯০৮ কার্ড কম এসেছে। আবার এসব কার্ডের বিপরীতে ৭ হাজার ৭২৬ টি প্যাকেজ প্রদান করেছে প্রতিষ্ঠানটি। সেই হিসাবে ২ হাজার ৭২২টি কার্ডের চাল বেশি প্রদান করা হয়েছে টিসিবির ডিলারদের। তাও আবার জানুয়ারি মাসের সরবরাহের মালামাল এসে পৌঁছেছে। ফলে যশোর শহরে টিসিবির পণ্য বিতরণে হট্টগোল তৈরি হয়েছে। তবে চালের পরিমাণ সঠিক রয়েছে। এ অবস্থায় ঈদ সামনে রেখে টিসিবির ভুক্তভোগী কার্ড ধারীদের মাঝে হতাশা তৈরি হয়েছে।

উল্লেখ্য বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন টিসিবি নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকী দিয়ে কম মূল্যে টিসিবির পণ্য প্রদান করে থাকে। এসব পণ্য ক্রয়ের জন্য নির্দিষ্ট একটি প্যাকেজ রয়েছে। এ প্যাকেজের মধ্যে এক কেজি চিনি, ২ লিটার সোয়াবিন তেল, ডাউল ২ কেজি, ছোলা ২ কেজি ও চাউল পাঁচ কেজি। এ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪০ টাকা।

পৌরসভার কয়েকটা সূত্র জানিয়েছে, এপ্রিল মাসে শুরু হতে আর কয়েকদিন বাকি। গত কয়েকদিন ধরে জানুয়ারি মাসের টিসিবির মাল এসে পৌঁছানোর পর সে মালামাল বন্টন করা হচ্ছে। তারপরেও কার্ড কম আসায় টিসিবির মাল প্রদানে প্রতিনিয়ত ক্রেতাদের মাঝে সরবরাহকারীদের মধ্যে গোলযোগ সৃষ্টি হচ্ছে।

বিষয়টি নিয়ে যশোর পৌর প্রশাসক রফিকুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না। তবে  ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদশ(টিসিবির) ঝিনাইদাহের উপ পরিচালকের দপ্তর থেকে যে কার্ডগুলো পাঠানো হয়েছে সেই কার্ডের বিপরীতেই টিসিবির মালামাল সরবরাহ করা হচ্ছে।

বিষয়টি নিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদশ(টিসিবির) ঝিনাইদাহের উপ পরিচালক আকরাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখান থেকে টিসিবির কাড বাতিল করার কোন সুযোগ নেই। পৌরসভা থেকে যা পাঠানো হয়েছে আমরা সেই ভাবে কার্ডগুলো স্মার্ট তৈরি করে পাঠিয়ে দিয়েছি বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *