যশোরে ৭ হাজার ৮শ’ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:যশোরে র‌্যাবের অভিযানে ৭ হাজার ৮শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

শুক্রবার(২২শ সেপ্টেম্বর)  দিবাগত রাত পনে এগারোটার দিকে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা (নীলগঞ্জ ব্রীজের পূর্ব পার্শ্বে) সবুজ সিকদারের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে একটি সিলভার রঙের প্রাইভেটকারসহ এ বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ করেন।

এ সময়ে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায় যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার সিরাজুল ইসলাম ভুঁইয়ার ছেলে  সুজন ইসলাম ভুঁইয়া(২৭)ও যশোর শহরের ষষ্ঠীতলা এলাকার সওয়াব মোল্যা ওরফে ছোরাপ মোল্যার ছেলে সুজন মোল্যা(৪০)কে আটক করা হয়।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী স্কোয়াড কমান্ডার মোঃ হাবিবুর রহমান বলেন, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, দুই মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে নড়াইল থেকে যশোরের দিকে আসছে। এ সময় ফোর্স নিয়ে রাত পৌনে ১১ টার দিকে যশোর নড়াইল সড়কের ফতেপুর এলাকায় মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে একটি সিলভার রংয়ের ঢাকা মেট্রো ক-১৪-০৫৪৫ নাম্বারের প্রাইভেটকার আটক করা হয়। পরে প্রাইভেটকারের সামনের ড্যাশবোর্ডের ভেতর তল্লাশি চালিয়ে  বিশেষ ভাবে রক্ষিত ৭ হাজার ৮০০ পিচ কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময়ে প্রাইভেটকার ও ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *