নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রায় সাত কোটি টাকা মূল্যের ১৫৫.৭৬ গ্রাম ওজনের হীরাসহ সুজাউদ্দিন (৫২) নামে এক ভারতীয় নাগরিক আটক হয়েছে। সে ভারতের তামিলনাড়ু রাজ্যের আবুবক্কারের ছেলে।
বৃহস্পতিবার (২ই এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি বিশেষ টহল দল যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার কাছ থেকে ১৫৫.৭৬ গ্রাম ওজনের হীরা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটক সুজাউদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ঢাকা থেকে ডায়মন্ড সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় পাচারের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন। গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে একাধিকবার যাতায়াত করেছেন বলেও জানান।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।