যশোরে ৭টি ক্লিনিক ডায়গনিক সেন্টারে অভিযান

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ৭টি ক্লিনিক এন্ড ডায়গনিক সেন্টারে অভিযান চালিয়ে একটি বন্ধ ও পাঁচটি কে জরিমানা করা হয়েছে।

যশোর সিভিল সার্জন সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের অবৈধভাবে প্রচলিত আধুনিক হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ল্যাবজোন ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক ও হাসিনা ক্লিনিককে অব্যবস্থাপনার দায়ে জরিমানা করা হয়েছে। সদর উপজেলার খাজুরা বাজারে অবস্থিত মা জেনারেল হাসপাতালকে অব্যবস্থাপনার জন্য জরিমানা সহ লাইসেন্স নবায়ন ব্যতিত সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

https://www.novanews24.com/wp-content/uploads/2024/01/IMG-20240118-WA0004.jpg

একই সময়ে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে  অভিযান চালিয়ে সালমা মেডিকেল সেন্টার ও সালেহা ক্লিনিককে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ব্যবস্থাপনার দায়ে ঝিকরগাছা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের গুনগত মান নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে এ অভিযান চালানো হয়েছে। স্বাস্থ্য বিভাগকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিয়মের ভেতর রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *