নিজস্ব প্রতিবেদক: যশোরে সন্ত্রাসী হামলায় চিকিৎসাধীন অবস্থায় ভাই হত্যা মামলার বাদী আনিসুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (৩০শে অক্টোবর) ভোর চারটার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনিসুর যশোর জেলার চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলেও ২০০২ সালে দুর্বৃত্তদের হাতে নিহত যুনলীগ নেতা আশরাফ হোসেন আশার ভাই।
নিহতের ছোট ভাই আশিকুর রহমান বলেন, ২০০২ সালে চব্বিশে জুলাই আমার বড় ভাই যুবলীগ নেতা আশরাফ হোসেন আশাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেন। সেই মামলার বাদী ছিলেন আমার ভাই আনিচুর।। সেই মামলার কারণ ও আমরা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী লেন্টু, হাদী, আমিন, কুরবানসহ ৬ থেকে ৭ জন একটি সন্ত্রাসী দল আমাদের বাসার সামনে গতকাল রাত আটটার দিকে তাকে কুপিয়ে ও পিটিয়ে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ জন বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করি।। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।।
তবে চৌগাছার একাধিক সূত্র জানিয়েছেন, আনিছুর ও তার বড় ভাই এর আগে খুন হওয়া আশরাফুল ইসলাম আশা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। সেই সুবাদে রাজনৈতক প্রভাব খাটিয়ে এলাকায় নানা ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল। যে কারণে এলাকায় কয়েকটি গ্রুপের সঙ্গে তাদের বৈরিতা ছিল। সে কারণেই এই হত্যাকাণ্ডে ঘটে থাকতে পারে বলে সূত্রগুলো জানান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মেহেদী হাসান মুন্নু বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আনিসুরকে হত্যা করা হয়েছে। এ ছাড়া অন্য কোন কারণ আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধানের পরেই বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।