নিজস্ব প্রতিবেদক: যশোরে পরকীয়া প্রেমের জের ধরে তৌফিক হোসেন (২৭) নামে এক যুবকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার সকাল সাতটায় (২০ই জানুয়ারী) জেলার ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছার কৃঞ্চনগরে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
নিহত তৌফিক ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর তিন নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেনের ছেলে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থল রয়েছি। মৃত্যুর কারণ অনুসন্ধান চলছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে পরকীয়া প্রেম ঘটিত কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অন্য কোনো কারণ আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।
স্থানীয়রা জানান,নিহত তৌফিক হোসেন যশোর আফিল মিলের একজন কর্মচারী ছিলেন। এবং ক্যাসেট বাবু এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে চলাচল করতেন। তারা দুজনে বন্ধুও বটে। সেই সুবাদে তৌফিকের সাথে ক্যাসেট বাবু স্ত্রী রিয়ার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গতকাল রাতে বাড়ির লোকজন ক্যাসেট বাবুর স্ত্রীকে আপত্তিকার অবস্থায় রান্নাঘরে দেখতে পায়। ওই সময়ে তৌফিক দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে রাতে ক্যাসেট বাবু স্ত্রীকে মারধর করে। এরপর সকালে আবার ক্যাসেট বাবু তৌফিককে ডাকেন এবং তাকে বেধড়ক মারধর করেনও পরে চাকু দিয়ে তার পেটে আঘাত করে পালিয়ে যান। সে গুরুতর আহত হয়ে পড়লে ক্যাসেট বাবুর স্ত্রী রিয়া তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সকাল সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
যশোর সিনিয়র পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান (নাভারণ সার্কেল) বলেন, ঘটনাস্থল পরিদর্শনে রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ক্যাসেট বাবুর স্ত্রীর সাথে নিহত তৌফিকের অবৈধ সম্পর্ক ছিল। যার জেদ ধরেই তৌফিক কে ক্যাসেট বাবু পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় ক্যাসেট বাবু ও তার স্ত্রী রিয়া পলাতক রয়েছে। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।