নিজস্ব প্রতিনিধি: যশোরে সাদী (৩২) ন্যমে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে রেলগেট এলাকার শওকত আলীর ছেলে।
সোমবার (১৭ই মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে যশোর মুজিব সড়ক রেলরোড পঙ্গু হাসপাতালের পেছনে নিজ বাড়ির সামনে তাকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে একটার দিকে চার মৃত্যু হয়।
স্বজনেরা জানান, শহরের টিবি ক্লিনিক এলাকার বাবুর ছেলে ট্যাটু সুমন, আশ্রম রোডের আলীর ছেলে মেহেদী চাঁদা দাবি করেছিল সাদীর কাছে। তার জেরেই সোমবার রাতে সাদীকে নিজবাড়ির সামনে তাকে ছয় থেকে সত রাউন্ড গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল জানান, সাদীর বুক ও গলায় দুটি গুলি লেগেছে। তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল জানান, ঘটনা ঘটার সাথে সাথে যশোর পুলিশের কয়েক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত ও তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন।।