নিজস্ব প্রতিবেদক: যশোরে ভোট দিতে এসে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ঢাকা মোহাম্মদপুর আইডিয়াল কলেজের প্রভাষক রুবিনা আলম।
সে ওই কলেজে এক যুগেরও বেশি সময় ধরে প্রানীবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করছেন।
গত বৃহস্পতিবার যশোর চূড়ামনকাটি বাজার এলাকায় তার নিজ বাড়ির জমি দখল করতে গেলে তিনি ও তার পরিবার বাধা দিলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা করেন।
মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন রুবিনা ও তার বোন জান্নাতুল ফেরদৌস।
অভিযোগে রুবিন আলম উল্লেখ করেন, তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজার এলাকার শাহ আলম তরফদার রাখার মেয়ে। তিনি এক যুগের ও বেশি সময় ধরে ঢাকা মোহাম্মদপুর আইডিয়াল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক হিসাবে শিক্ষকতা করছেন। নির্বাচনের দুই দিন আগে ভোট প্রদান করার জন্য ঢাকা থেকে যশোরে আসেন। নির্বাচনের আগের দিন হঠাৎ করে তাদের প্রতিবেশী সামাদ, সোহানসহ ১০ থেকে ১৫ জন লোক নিয়ে তাদের জমিও চলাচলের রাস্তা দখল করে প্রাচীর দেয়ার চেষ্টা করেন। যা বিগত ২৫ বছরের অধিক সময় ধরে প্রায় ২৫-৩০টি পরিবার ব্যবহার করে আসছিল। জমির মূল মালিক আমিন তরফদার দলিলে এই অংশটি রাস্তা হিসেবে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছিলেন। সেই জমি ও রাস্তাতে হামলাকারীরা অবৈধভাবে দরজা নির্মাণ করে যাতায়াত বন্ধ করে দিলে এলাকায় নিয়মিত বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে গত ১১ ফেব্রুয়ারি সামাদের জামাতা সোহান ধারালো অস্ত্র নিয়ে আমার উপরে হামলা করলে আমি মাথায় গুরুতর জখম হই এবং আশংকাজনক অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি করে আমার পরিবার। আমার মা চাদ সুলতানা, বোন জান্নাতুল ফেরদৌস ও হামলার শিকার হন। ওই ঘটনা থানায় মামলা করলেন দু’জনকে আটক করেন পুলিশ। এখন মামলা তুলে নিতে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও একজন শিক্ষক হিসেবে সামাজিক মর্যাদা অক্ষুন্ন নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।