নিজস্ব প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় গোল্ডেন লাইন পরিবহন নামে একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগেছে।
এতে গাছের সামনে থাকা এক পথচারী বুলবুল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে গাজীর দরগা এলাকার মাওলানা হাফিজুর রহমানের ছেলে। এ ঘটনায় আরো দু’জন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে যশোর চাঁচড়া ডুমদিয়া মসজিদের ইমাম আহসান কবির ও বাসের চালক অজ্ঞাত। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন বাবু।
ঘটনাটি ঘটেছে শনিবার(২১শে ডিসেম্বর) বেলা বারোটার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী গাজীর দরগা নামক স্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা বারোটার দিকে ঢাকা থেকে সাতক্ষীরা আগামী এসপি গোল্ডেন লাইনের(ঢাকা মেট্রো বো ১৫- ৪০৩৫) একটি দূরপাল্লার দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি মোটরসাইকেলে ধাক্কা মারে। এরপর বাসটি রাস্তার ধারে থাকা একটি মোটা গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গাছের পাশে থাকা বুলবুল নামে এক ব্যক্তি নিহত হয়। গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক মসজিদের ইমাম আহসান কবির ও বাসটির চালক।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবুর রহমান খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছে ধাক্কা লাগে। এ ঘটনায় বাসের চালকও গুরুতর আহত হয়েছে। পলাতক রয়েছে বাসের সহকারী চালক।