নিজস্ব প্রতিনিধি,যশোর:যশোরের মনিরামপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মোঃ নুরুল হক @ নুরুজ্জামান @ নুরুল ইসলাম @ কেরু (৪৭) নামে এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের দোনার গ্রামের ফাতমা নার্সারীর সামনে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম মনিরামপুর -ভোজগাতী গ্রামের মৃত মাজেদ বক্স গাজীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি শর্টগান, একটি রাম দা, একটি হাসুয়া,দু’টি ছোরা ও দু’টি গাছের গুড়ি উদ্ধার করেছে বলে দাবি করেছেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশের মুখপাত্র) তৌহিদুর রহমান জানান,২৭ই ফেব্রুয়ারী রাতে সাতক্ষীরার তালা উপজেলার বারুইহাটি গ্রাম হতে দুই জন চোর ইজিবাইক চুরি করে নিয়ে আসে। গতকাল সন্ধা ৭ টার দিকে কেশবপুর থানাধীন বগার মোড় নামক স্থানে পৌঁছালে স্থানীয় লোকজন চোর দুইজনকে আটক করে গণপিটুনী দেয়। এসময়ে স্থানীয়রা ইজি বাইক ২টি ইজিবাইকের মালিকের কাছে হস্তন্তর করেন এবং স্থানীয় লোকজন উক্ত চোর দুই জনকে আটক করে কেশবপুর থানাধীন চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই (নিঃ) দীপক কুমার দত্ত এর নিকট হস্তান্তর করেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আটককৃতদের হেফাজতে নিয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জিজ্ঞাসাবাদে তাহারা নিজেদের নাম ০১। মোঃ নুরুল হক @ নুরুজ্জামান @ নুরুল ইসলাম @ কেরু (৪৭), পিতা-মৃত মাজেদ বক্স গাজী, সাং-ভোজগাতী, থানা-মণিরামপুর, জেলা-যশোর, ০২। শফিকুল ইসলাম @ শফি (৪৫), পিতা-আনছার আলী, সাং-জয়নগর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা বর্তমানে সাং-কাজীরবেড়, থানা-শার্শা, জেলা-যশোর বলে জানায়। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে উক্ত মোঃ নুরুল হক @ নুরুজ্জামান @ নুরুল ইসলাম @ কেরু স্বীকার করে যে, সে একজন পেশাদার ডাকাত, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনসহ ডাকাতি মামলার ১০/১২ টি গ্রেফতারী পরোয়ানা মুলতবী আছে এবং তার হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। স্বীকারোক্তির প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ অস্ত্র উদ্ধার ও তাহাদের সহযোগী ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে গতকাল রাত ১০টার দিকে অফিসার-ফোর্স নিয়ে যশোর কোতয়ালী এবং মণিরামপুর থানা এলাকার উদ্দেশ্যে রওনা করে কোতয়ালী থানাধীন কুয়াদা বাজার পৌছে কোতয়ালী থানার অফিসার-ফোর্সদের সাথে মিলিত হন। ঐ সময় ধৃত আসামী শফিকুল ইসলাম @ শফি জানায় যে, তাহার সহযোগী আসামীরা সচরাচর কুয়াদা শ্মশানঘাট এলাকায় অবস্থান করে থাকে। তখন কেশবপুর ও মণিরামপুর থানা ও থানা এলাকা হতে আগত অফিসার ও ফোর্স উক্ত শফিকুল ইসলাম @ শফির স্বীকারোক্তি মোতাবেক তার সহযোগী আসামীদের গ্রেফতার ও তাদের নিকট হইতে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শফিকুল ইসলাম @ শফিকে যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের নিকট বিধি মোতাবেক হস্তান্তর করেন। অতপর কেশবপুর ও মণিরামপুর থানার অফিসারগন ফোর্সসহ ভোজগাতী গ্রামের উদ্দেশ্যে রওনা করে রাত ভোর পনে চারটার দিকে মণিরামপুর থানাধীন ভোজগাতী ইউনিয়নের দোনার গ্রামস্থ ফাতেমা নার্সারি হইতে ১০০ গজ উত্তরে যশোর-চুকনগর মহাসড়কে পূর্ব পাশে কালভার্টের উপর পৌঁছালে উক্ত মোঃ নুরুল হক @ নুরুজ্জামান @ নুরুল ইসলাম @ কেরুর সহযোগী অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত তাকে পুলিশের নিকট হতে ছিনাইয়া নেওয়ার উদ্দেশ্যে মহাসড়কের উপর ০২টি গাছের গুড়ি ফেলে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও গুলি চালায়। এসময়ে পুলিশ আত্নরাক্ষার্থে গুলি চালালে নুরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দু’পক্ষের গুলাগুলির মধ্যে পড়ে নুরুল গুলিবিদ্ধ হয়। এসময়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার কেেল্লাল কুমার সাহা জানান, শুক্রবার ভোরে কয়েকজন পুলিশ সদস্য নুরুলের গুলি বিদ্ধ অবস্থায় হাসপাতারে নিয়ে আসে। এসময়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় ঘন্টা খানেক আগেই তার মৃত্যু হয়েছে। তার বুকেও মাথায় গুলিবিদ্ধ হয়েছে বলে তিনি জানান।