ফ্যাসিবাদ বিরোধী যশোরে ছাত্র-জনতার মশাল মিছিল 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে মশাল মিছিল করা হয়েছে।

রোববার সন্ধ্যায় সাড়ে ৬ টায় যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মশাল মিছিল করা হয়।

পরে বিক্ষোভ মিছিলটি শহর চৌরাস্তার মোড়ে প্রদক্ষিণ করেন।

মিছিলের পরে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন সারাদেশে ধর্ষণ, সাম্প্রদায়িক উস্কানি, মব জাস্টিস, ডাকাতি, ভাঙচুর, লুটপাত, চাঁদাবাজি এবং উগ্র জাতীয়তাবাদী ফ্যাসিবাদি রাজনীতি বন্ধ করতে হবে। সারা দেশে বিরাজনীতি করণের নব্য ফ্যাসিবাদ রুখে দাঁড়াতে হবে। পতিত ফ্যাসিবাদ বিরোধিতার নামে শাসকশ্রেণির মধ্যে অন্তর্দ্বন্দ্বে এবং তাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র-চক্রান্তের শিকার না হয়।

মিছিলে উপস্থিত ছিলেন আহ্বায়ক রাশেদ খান, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, উজ্জ্বল বিশ্বাস, ইমরান খান, সুমাইয়া ইলা, সুরাইয়া শিকদার এশা, রাজিয়া সুলতানা চাঁদনী, ইমন বিশ্বাস, সানি আহমেদ, ফাইয়াজ আহমেদ, আসিফ সোহান,আশালতা, আসমা ইসলাম, ফারহানা হোসেন অরণ্য, ফারহানা ইয়াসমিন মেঘলা, সুমাইয়া তাবাসসুম খান, খাতুন, ঊষা রাশেদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *