নিজস্ব প্রতিনিধি: অনিয়ম-দুর্নীতির রুখতে যশোর জেলার মধ্যে আবারো ৯ ইউনিয়নের ৯ ভূমি সহকারী
কর্মকর্তাকে বদলি করা হয়েছে । রাজস্ব কাজে গতি ফেরাতে এ বদলির আদেশ জারি করা হয়েছে বলে
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ।
তবে জেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত আরো বেশ কিছু বিতর্কিত এবং চিহ্নিত অনেকে রয়েছেন। যাদের বদলি করা জরুরি বলে দাবি অনেক ভুক্তভোগীর । ৮ জুলাইয়ের আদেশে ১০ জন ইউনিয়ন ভূমি সহকারী
কর্মকর্তাকে এবং ১৭ আগস্ট ফের আরো ৯ জনকে বদলি ভুমি সেক্টরে অনিয়ম-দুর্নীতির ,জবাবদিহিতা ও স্বচ্ছতার জন্য করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি ।
যদিও এই বদলি নিয়ে অনেকের মধ্য ক্ষোভ বিরাজ করছে, আবার এক মাসের ব্যবধানে ফের ৯ জনকে বদলি
করায় যশোরে চাঞ্চল্য তৈরি হয়েছে। কেউ বলছেন অপেক্ষাকৃত বেশি দুর্নীতিগ্রস্ত অফিসার ভাল স্টেশনে
বদলি আদেশ পেয়েছেন । কেউ আবার পেয়েছেন বাসা থেকে রিকসায় ১৫ টাকার ভাড়ার পথ কোয়াটার কিলো
দুরের অফিস ।
তথ্য মিলেছে, গত ১৭ আগস্ট যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের এসএ শাখা থেকে রেভিনিউ ডেপুটি কালেক্টর
নাঈমুর রহমান এক বদলি আদেশ স্মারকপত্রে একযোগে ৯ জন ইউনিয়ন ভূমি সহকারী
কর্মকতাকে বদলি করেছেন ।
বদলি হওয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা হচ্ছেন, হাদিউজ্জামান,নুরুন্নাহার আক্তার, মাহফুজ্জামান, জাহাংগীর আলম, গাজী আতিয়ার রহমান, জাকির হোসেন, আবুল খায়ের, মোহাম্মদ সাইফুল কবীর ও নজরুল ইসলাম । এদের যথাক্রমে বদলি করা হয়েছে, রাজঘাট ইউনিয়ন ভূমি অফিস, নওয়াপাড়া পৌর ও ইউনিয়ন ভূমি অফিস, চাঁচড়া ইউনিয়ন ভূমি অফিস,মণিরামপুর পৌর ভূমি অফিস, যশোর সদর পৌর ভূমি অফিস, গদখালী
ইউনিয়ন ভূমি অফিস, লক্ষণপুর ইউনিয়ন ভূমি অফিস, শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিস ও সাগরদাঁড়ি ইউনিয়ন ভূমি অফিস ।
এরা বর্তমানে কর্মরত আছেন যথাক্রমে যশোর সদর পৌর ভূমি অফিস, রাজঘাট ইউনিয়ন ভূমি অফিস, নওয়াপাড়া পৌর ও ইউনিয়ন ভূমি অফিস, চাঁচড়া ইউনিয়ন ভূমি অফিস, মণিরামপুর পৌর ভূমি অফিস, শার্শার লক্ষণপুর
ইউনিয়ন ভূমি অফিস, ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিস, কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়ন ভূমি অফিস ও ঝিকরগাছার গদখালী ইউনিয়ন ভূমি অফিসে। আগামি ২১ আগস্টের মধ্যে এই ৯টি ভূমি অফিসারকে বদলিকৃত ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করতে বলা হয়েছে । বেঁধে দেওয়া সময়ে ওই ৯ সহকারী ভূমি সহকারী কর্মকর্তা যোগদানে ব্যর্থ হলে ওই তারিখ থেকে তাৎক্ষনিকভাবে তাদের পদ অবমুক্ত বলে গন্য হবে । এছাড়া ভূমি বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এই বদলি উদ্যোগ বলেও জেলা প্রশাসন সূত্রের দাবি । একে একে আরো অনেকের
বদলি করা হবে বলে দাবি ওই সূত্রের ।
এদিকে এই বদলি আদেশের আওতায় পড়া অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন । কেউ কেউ বলেছেন তারা সরকারি আদেশ মেনে চাকরি করছেন এবং করবেন । তারা বদলি আদেশ মেনেও নিয়েছেন । তবে অনেকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকতার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও অজ্ঞাত কারণে তারা বদলি হচ্ছেন না। আবার দুর্নীতিগ্রস্ত কয়েক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ভাল জায়গায় বদলি করা হয়েছে । একজন অফিসারকে যশোর সদরের একটি স্টেশন থেকে নানা দুর্নীতির অভিযোগের পর বদলি করা হলেও তাকে আবার শহরে বদলির আদেশ দেয়া হয়েছে । অবস্থা এতটাই বেগতিক ও ভাগ্য এতটাই ভাল যে, তার বাসা থেকে বর্তমানের বদলির অফিস মাত্র ১৫ টাকা রিকসা ভাড়ার পথ, আর দুরত্ব পায়ে হেঁটে যাওয়ার মত কোয়াটার
কিলোর একটু বেশি ।
এছাড়া অনেক বিতর্কিত বদলি এড়িয়ে চলছেন । এসব বিষয়গুলো আমলে
নিয়ে বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে । তাদেরও বদলি করার
দাবি উঠেছে ।