যশোরে তিন ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন

নিউজটি শেয়ার লাইক দিন

আবুল কালাম আজাদ,যশোর: যশোর সদর উপজেলা চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের তিন ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন করছে চুড়ামনকাটি ইউনয়নের এক প্রভাবশালী নেতা। দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করার কারণে দিশেহারা হয়ে পড়েছে বাগডাঙ্গা গ্রামের অর্ধশত কৃষক। ভূমি কর্মকর্তা আশ্বাস দিলেন অচিরেই বালু উত্তোলন বন্ধ হয়ে যাবে।
চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মাহমুদুল হাসান মামুন বলেন, যে জমিতে মাটি কাটা হচ্ছে তার চারপাশের জমি আমার। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ফসলের জমি থেকে বালু উত্তোলন করা যাবে না। ক্ষমতার অপব্যবহার করে তিনি বালু উত্তোলন করেছেন। আমরা বারবার প্রশাসনের কাছে গিয়েও এর কোন সুরাহা করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি অচিরেই বালু উত্তোলন বন্ধ করে দেয়া হোক এবং বাগডাঙ্গা গ্রামের কৃষকের কৃষি জমি ফিরিয়ে দেওয়া হোক।
মোহাম্মদ  আইয়ুব আলী বলেন, যেখানে বালু উত্তোলন করা হচ্ছে তার পশ্চিম পাশেই আমার জমি। সেখানে আমি ধান, পাট, মুশুরি পেঁয়াজ চাষ করি কিন্তু বালু উত্তোলন করার কারণে কয়েকদিনের মধ্যে আমার জমি ভাঙ্গনের কবলে পড়বে। সরকারের কাছে আমার অনুরোধ যাতে ভালো উত্তোলন বন্ধ হয়।
যশোর সদর উপজেলার এসি ল্যান্ড জাকির হোসেন বলেন, আমার আগে যে এসি ল্যান্ড ছিল সে তাদের মালামাল জব্দ করে বালু উত্তোলন বন্ধ করে ছিল। আমি  একাধিকবার অভিযান পরিচালনা করে কাউকে আইনের আওতায় আনতে পারেনি। বালু উত্তোলন করার ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। অচিরেই বালু উত্তোলন করা বন্ধ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *