যশোরে ডিবি পুলিশের অভিযানে ওয়ান শুটারগান ও ককটেলসহ আটক-১
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একটি ওয়ান শুটারগানও একটি ককটেলসহ রবিউল ইসলাম (৩০) নামে এক অপরাধী আটক হয়েছে।
বুধবার(১১ই মার্চ) দিবাগত রাত সাড়ে এগারোটর দিকে যশোর নিউ মার্কেট উপশহর ট্রাক স্ট্যান্ড সংলগ্ন কাজী সোহেলের মালিকানাধীন বন্ধু আবাসিক হোটেলের সামনে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাকে আটক করেন।
রবিউল ইসলাম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের ভাতঘরা গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।
বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
তিনি জানান, আটক রবিউল ইসলামের নামে দুটি মাদক মামলা রয়েছে। সে চিহ্নিত অপরাধী। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি উপশহর এলাকায় অপরাধী কার্যকলাপ করার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এ সময়ে গোয়েন্দা পুলিশের এসআই সালাউদ্দিন খান একটি চৌকস টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও একটি ককটেল সহ তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার বিরুদ্ধে আরও একটা মামলা দিয়ে তাকে আদালত হস্তান্তর করা হয়।