যশোরে ডিবি’র অভিযানে ২৯ কেজি গাঁজাসহ আটক ১

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২৯ কেজি গাঁজাসহ ১ মাদককারবারী আটক হয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে এ সব  মাদকদ্রব্য সহ তাকে আটক করেন।

গোয়েন্দা পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মোঃ সোলায়মান আক্কাস, এএসআই মোঃ শফিউর রহমানের সমন্বয়ে একটা চৌকস টিম জেলার বেনাপোলের সাদিপুর রঘুনাথপুর সীমান্তের মধ্যবর্তী স্থানে রেজোয়ান মিস্ত্রির সাইকেল গ্যারেজের সামনে অভিযান চালিয়ে ছদর আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে তিন কেজি গাঁজা সহ আটক করেন। সে রঘুনাথপুর পূর্বপাড়া এলাকার মুসা মল্লিকের ছেলে।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/05/4132023172315.jpg

অপার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মোঃ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ শফিউল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিম শনিবার ভোর ৫টার দিকে শার্শার বাহাদুরপুর টু শিকারপুর রোডের দূর্গাপুর রফিকুল ইসলামের বসতবাড়ির দক্ষিনে অভিযান চালালে একটি সঙ্ঘবদ্ধ মাদক ব্যবসায়ী কাংলা সরদারের আবাদি জমিতে ২৬ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *