যশোরে জঙ্গল থেকে সাইকেল মিস্ত্রির লাশ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

যশোর প্রতিবেদক: যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বটতলার পাশের একটি জঙ্গল থেকে আবুল কাশেম (৫৫) নামে এক সাইকেল মিস্ত্রির মৃত্যু দেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার বাসিন্দা।

শনিবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।।

খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানায় , আবুল কাশেম সাইকেল মিস্ত্রির কাজ করতেন। প্রতিদিন তিনি ওই বাগানে যেয়ে বাথরুম শেষ করে গোসল করে বাড়ি ফিরতেন। শুক্রবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু আর বাড়ি ফেরেননি। বিভিন্ন জায়গায খুজেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে ওই বাগানে স্থানীয় কয়েকজন পাতা কুড়াতে যেয়ে কাশেমের লাশ পাওয়া যায়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল ফটো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে তার মৃত্যু হয়েছে। তার গায়ে কোন আঘাতী চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ অনুসন্ধান চালাতে পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে। এরপরে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *