যশোরে চলন্ত বাসে আগুন

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বাস কর্তৃপক্ষ জানিয়েছেন যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটির সব যাত্রী অক্ষত রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুপুরের একটু পর যশোরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস নামে বাস ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর বাসটিতে বিকট শব্দ হয়ে বন্ধ হয়ে গেলে যাত্রীরা নিরাপদে বের হয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল ইসলাম জানিয়েছে, যশোর থেকে বাসটি ছাড়ার আগে ড্রাইভার বাসটির ত্রুটির কথা জানিয়েছিলেন বাস মালিকদের। তারপরেও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *