যশোর প্রতিবেদক: যশোরে গরুর খামারের কর্মী মিলন (৩৬) কে গলা কেটে হত্যা করা হয়েছে।
সে জেলার মনিরামপুর উপজেলার আজমতুল্লাহর ছেলে।
রোববার মধ্যরাতে ওই গরু খামারে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে তার কোন খোঁজ খবর না পেয়ে সকাল আটটার দিকে ত পরিবারের লোকজন গরুর খামারে গেলে মিলনের গলা কাটা মৃতদেহ দেখতে পায়।
ঘটনাটি ঘটেছে যশোর শহরের বকচার বিহারী কলোনী এলাকায়।
খবর পেয়ে সাথে সাথে পুলিশ সদস্যরা ঘটনাস্থল গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাজ করছে।
স্থানীয়রা জানান, মিলন কয়েক বছর ধরে বিহারী কলোনি এলাকার টিটো গরুর খামারে কাজ করতেন। রাতে সে খামারেই থাকতেন। সোমবার সকালে তার কোন খোঁজ খবর না পেয়ে সকাল ৮টার দিকে পরিবারের লোকজন খামারে গিয়ে দেখে তার বিছানায় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত তা এখনো কিছুই জানা যায়নি।
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে কারা কি কারনে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।