যশোরে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ইমন কাজীসহ গ্রেফতার-২

নিউজটি শেয়ার লাইক দিন

যশোরে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ইমন কাজীসহ গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক: যশোরে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ইমন কাজী (২৫) সহ দুই জন গ্রেফতার হয়েছে।

সে চাঁচড়া রায়পাড়া কাজী খালিদ হোসেনের ছেলে। এ সময়ে তার সহযোগিতা সোহাগ শেখ(২৬) কেউ গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। সোহাগ যশোর রেলগেট তেতুলতলা এলাকার মৃত মুন্না শেখের ছেলে।

শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে জেলার সদর উপজেলার পলিরহাট কৃষ্ণবাটি আলীর বাড়ির সামনে অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

 

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁইয়া বলেন, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার অধিভুক্ত পুলেরহাট কৃষ্ণবাটি আলী’র বাড়ির সামনে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি রেলগেট এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইমন কাজী(২৫)ও তার সহযোগী সোহাগকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে রেলগেট তেঁতুলতলা আদর্শপাড়ায় তার সহযোগী আসামি মারুফ হোসেন সাগর((২৮) এর বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। বিষয়টি যথাযথ উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করলে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মোতাবেক যৌথবাহিনীর (সেনাবাহিনী, কোতয়ালী থানা পুলিশ ও ডিবি) নেতৃত্বে রেলগেট তেঁতুলতলা আদর্শপাড়া সাগরের বাড়ির সামনে অবস্থানকালে ডিবি পুলিশ ও যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সোহাগ শেখ (২৬) নামে একজনকে আটক করতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থলে থাকা অজ্ঞতনামা আরো ৫/৬ দৌড়ে পালিয়ে যায়। পরে আটককৃত আসামি সোহাগ ও ইমন কাজীকে যৌথ বাহিনীর উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনাস্থল থেকে পলাতক অন্যান্য আসামিদের নাম ঠিকান প্রকাশ করে এবং তাদের স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক পলাতক আসামি মারুফ হোসেন সাগর(২৮) এর বসত বাড়ি তল্লাশী করে তার শয়ন কক্ষের খাটের নিচে সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে (ক)একটি গাছি দা, (খ)একটি ধারালো ছুরি,(গ) দুটি ধারালো বার্মিজ চাকু , (ঘ) পলাতক আসামিদের ফেলে যাওয়া দুটি টিভি এস এ্যাপাসি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ ঘটনায় থানায় আরো একটা মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *