যশোরে অর্ধ কোটি টাকার সরকারী সারসহ আটক-৩

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে অর্ধ কোটি টাকার সরকারী সারসহ তিন জন আটক হয়েছে।

১৪ই মার্চ থেকে ১৯ই মার্চ পর্যন্ত গত ৫দিন ধরে জেলার বাঘারপাড়া, পুলেরহাট, মনিরামপুর, বাগআঁচড়া ও ঝিনাইদহের কালিগঞ্জে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণে সরকারি সার জব্দ করেন যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা।

এসব সার আত্মসারদের অভিযোগে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন, যশোর সদর উপজেলার চাউলিয়া বিশ্বাস পাড়া এলাকার নুর ইসলাম মোল্লার ছেলে মিলন হোসেন(৪৫), জেলার অভয়নগর উপজেলার দক্ষিণ নোয়াপাড়া এলাকার কেরামত আলীর ছেলে আবু বক্কার(৫০)ও জেলার বাঘারপাড়া উপজেলার নারকেলবেড়িয়া গ্রামের অনাথ সাহার ছেলে উজ্জল কুমার সাহা (৩৫)।

 

গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , সরকারি সার আত্মসাৎদের ঘটনায় মোস্তাফিজুর রহমান অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরেই তাদেরকে গ্রেফতার করা হয়।

মামলায় মোস্তাফিজুর উল্লেখ করেন, অভয়নগর নওয়াপাড়ার বিভিন্ন ঘাট হতে ফরিদপুর জেলার টেপাখোলা বাফার গোডাউনে সার পাঠানোর জন্য তার পূর্ব পরিচিত মিল্টন হোসেন এবং আবু বক্করের সাথে আলোচনা করেন। তারা উভয়ে তাকে আশ্বস্ত করে তাদের বিশ্বস্ত ট্রাক দিয়ে মাল যথা স্থানে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি তাদের কথায় বিশ্বাস করে গত ৩ই ফেব্রুয়ারি হতে ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বিভিন্ন সময়ে ৪৮টি ট্রাকে করে সর্বমোট ৩১,৩৬০ বস্তা সরকারি ইউরিয়া সার, যার আনুমানিক মূল্য ৪,৩৯,০৪,০০০ টাকা। এসব মালামাল ট্রাক গুলোতে লোড দিয়ে টেপাখোলার উদ্দেশ্যে নিয়ে যান। কিন্তু পরবর্তীতে টেপাখোলা বাফার গোডাউনের সাথে যোগাযোগ করলে তার জানায় ৪৮টি ট্রাকের মধ্যে ৩৩টি ট্রাক এসেছে গন্তব্যস্থানে পৌঁছেছে। বাকি ১৫টি ট্রাকে ৭,১৪০ বস্তা, যার মুল্য প্রায় ৯৯ লক্ষ ৯৬ হাজার টাকা গন্তব্য স্থানে পৌঁছায়নি।

তখন মোস্তাফিজুর আসামিদের নিকট বাকি ট্রাক গুলো না পৌঁছানোর কারণ জানতে চাইলে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে থাকে। এতে মোস্তাফিজুরের মনে সন্দেহ জাগে এবং সে থানায় গিয়ে তাদের নামে এজাহার দায়ের করলে থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি স্পর্শকাতর হওয়ায় মামলাটির তদন্তভার দেন যশোর জেলা গোয়েন্দা পুলিশকে।

একপর্যায়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মনজুরুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ আবু হাসানের সমন্বয়ে একটি দল তাদের অবস্থান সনাক্ত করেণ। এর পর গত ১৩ ই মার্চ রাত সাড়ে আটটার দিকে অভয়নগর ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালিয়ে আসামি আবু বক্কারের(৫০) এবং অপর আসামি মিলন হোসেন(৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে তারা সার আত্মসাৎ করার কথা স্বীকার করেন এবং তাদের দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে গত ইং ১৪ই মার্চ বাঘারপাড়া চতুরবাড়িয়া বাজার হতে ৪৩৫ বস্তা সার উদ্ধার করে জব্দ করেন। এরপর তাদের দেয়া তথ্য মতে অপর আসামী উজ্জল কুমার সাহা(৩৫) কে গ্রেফতার করা হয়। উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে গত  ১৬ই মার্চ শার্শার বাগআচড়া বাজার হতে ৮০০ বস্তা, ১৭ মার্চ সদর উপজেলার পুলেরহাট বাজার হতে ৪৬০ বস্তা, একই দিন ঝিনাইদহ জেলার কালিগঞ্জের বারোবাজার হতে ৯২০ বস্তা এবং  ১৯ই মার্চ মণিরামপুর উপজেলার জয়পুর গোপের বাজার হতে ৪০০ বস্তাসহ সর্বমোট ৩,০১৫ বস্তা সরকারি বিসিআইসি ইউরিয়া সার উদ্ধার করে জব্দ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল হোসেন বলেন, মামলাটি আমার কাছে আসার পর প্রযুক্তির মাধ্যমে আমি প্রথমে অপরাধীদের শনাক্ত করি। এরপর অভিযান চালিয়ে তাদের আটক করি। পরে তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্দির উপর ভিত্তি করে ৪২ লাখ টাকার সার জব্দ করা হয়েছে । বাকি সার উদ্ধারে যশোরসহ বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

 

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া বলেন, বিপুল পরিমাণের সরকারি সার আত্মসাতের ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় জেলার সম্মানিত পুলিশ সুপার রওনক জাহান বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং সঠিক রহস্য উদঘাটনে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) যশোরকে নির্দেশ প্রদান করেন। এক পর্যায়ে গোয়েন্দা পুলিশের চৌকস একটি দল আসামিদের সনাক্ত করেন এবং তাদের গ্রেপ্তার করেন। পরে তাদের দেয়া তথ্য মতে সর্বমোট ৩,০১৫ বস্তা সরকারি বিসিআইসি ইউরিয়া সার উদ্ধার করে জব্দ করেন। যার মূল্য ৪২,২১,০০০ টাকা)। গ্রেফতারকৃতদের আদালতে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *